PM Modi: নবরাত্রিতে গান লিখলেন প্রধানমন্ত্রী মোদী! জানালেন মহালয়ার শুভেচ্ছা
PM Modi: নতুন গান প্রকাশ করেছেন ভাস্তে ও লেজা রে খ্যাত ধ্বানী ভানুশালী। নবরাত্রিকে সামনে রেখে গারবো শিরোনামে নতুন গান নিয়ে গিয়েছেন ভক্তদের মধ্যে। টুইট অনুসারে গানটির কথা লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে গায়িকা উল্লেখ করেছেন তিনি নতুন ছন্দ, রচনা এবং স্বাদ নিয়ে গানটি করতে চেয়েছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহালয়া উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের এক্স হ্যান্ডেলে ধ্বানী ভানুশালী লিখেছেন, প্রিয় নরেন্দ্র মোদীজি, তানিষ্ক বাগচি এবং তিনি তাঁর (মোদী) লেখা গরবা পছন্দর করেন। তাঁরা একটি নতুন ছন্দ, রচনা-সহ গান তৈরি করতে চেয়েছিলেন। জেজাস্ট মিউজিক তাদের এই গান এবং ভিডিওটিকে প্রাণবন্ত করতে সাহায্য করেছে।

গানটির টিজারে নবরাত্রির নয় দিনে গরবা করা এবং নয়টি দেবীর কাছে প্রার্থনা করার ক্লিপ দেখানো হয়েছে। গানটি দেখা গিয়েছে ধ্বানী গরবা পরিবেশন করছেন। গানটি পরিচালনা করেছেন নাদিম শাহ এবং উপস্থাপনা করেছেন জ্যাকি ভাগনানি এবং জাস্ট মিউজিক। গানটি প্রকাশের পরেই ভক্তদের কমেন্টস সেকশনে মন্তব্যের বন্যা বইতে শুরু করে। একজন ব্যবহারকারী নিখেছেন, খুব ভাল ও আকর্ষণীয়। আমাদের প্রধানমন্ত্রীর সুন্দর লেখা।
Dear @narendramodi Ji, #TanishkBagchi and I loved Garba penned by you and we wanted to make a song with a fresh rhythm, composition and flavour. @Jjust_Music helped us bring this song and video to life.
— Dhvani Bhanushali (@dhvanivinod) October 14, 2023
Watch here - https://t.co/WSYdPImzSJ pic.twitter.com/yoZnhEyzC4
এদিকে মহালয়া উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে শুভেচ্ছা জানাতে গিয়ে বলেছেন, দুর্গা পুজো উৎসবের সূচনা করে। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, মহালয়ার এই পবিত্র দিনে আমরা প্রার্থনা করি মা দুর্গা সকলের জীবনে শক্তি, জ্ঞান ও সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করুন। এই বিশেষ দিনটি সাহস, সম্প্রীতি ও সমৃদ্ধির আলোকবর্তিকা হয়ে উঠুক। শুভ মহালয়া।
মহালয়ার এই পবিত্র দিনে মা দুর্গার কাছে আমরা সকলের শক্তি, প্রজ্ঞা ও সমৃদ্ধি কামনা করি। এই বিশেষ দিনটি সাহস, সম্প্রীতি ও সমৃদ্ধির আলোকবর্তিকা হয়ে উঠুক।
— Narendra Modi (@narendramodi) October 14, 2023
শুভ মহালয়া!
মহালয়াকে একটি শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি দুর্গা পুজোর শুরুকে চিহ্নিত করে। এই দিনটি বিশেষভাবে পালিত হয় পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা ও ত্রিপুরায়। অন্যদিকে নবরাত্রি ১৫ অক্টোবর, ২০২৩-এ শুরু হয়ে ২৪ অক্টোবর শেষ হবে। নবরাত্রির নবম দিন দশেরা নামে পরিচিত।
-
বিশ্বজুড়ে অস্থিরতা! পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আজ লোকসভায় বক্তব্য মোদীর, নজর সংসদে -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর












Click it and Unblock the Notifications