মার্কিন সফরে মোদীর বিমান এড়িয়ে গেল আফগানিস্তানের আকাশ, উড়ল পাকিস্তানের আকাশে

মার্কিন সফরে মোদীর বিমান এড়িয়ে গেল আফগানিস্তানের আকাশ, উড়ল পাকিস্তানের আকাশে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে উঠছে উত্তেজনা। তালিবান শাসিত আফগানিস্তানের আকাশ পথে উড়বে না মোদীর বিমান। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান মোদীর বিমানের অনুমতি দিল। এতদিন পাকিস্তানের আকাশ এড়িয়েই উড়েছে মোদীর বিমান। আফগানিস্তান হয়ে কাজাখস্তানে গিয়েছিলেন তিনি। এবার একেবারে উল্টে গিয়েছে সমীকরণ।

আফগানিস্তানের আকাশ এড়িয়ে গেল মোদীর বিমান

আফগানিস্তানের আকাশ এড়িয়ে গেল মোদীর বিমান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের শুরুতেই জল্পনা বাড়াল আফগানিস্তান। যে আফগানিস্তানের আকাশই পশ্চিমের দেশে সফরের মোদীর বিমানের মূল রাস্তা ছিল। পাকিস্তানের আকাশ পথে নিষেধাজ্ঞা থাকলে প্রধানমন্ত্রীর বিমান আফগানিস্তানের আকাশ হয়ে উড়ে যেত। আফগান প্রেসিডেন্ট গনির সঙ্গে সুসম্পর্ক ছিল প্রধানমন্ত্রী মোদী। সেই পাট এখন চুকে গিয়েছে। গনি পলাতক। আফগানিস্তান এখন তালিবানদের দখলে। ভারতের প্রতি তালিবানরা খুব একটা সদয় নয়। উল্টে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে তারা। তারপরেই মোদীর আমেরিকা সফর আরও জল্পনা বাড়িয়েছে। সেই জল্পনা কয়েকগুণ উস্কে দিয়েই আফগানিস্তানের আকাশ এড়িয়ে গেল আফগানিস্তানের আকাশ।

মোদীর যাত্রা পথের অনুমতি দিল পাকিস্তান

মোদীর যাত্রা পথের অনুমতি দিল পাকিস্তান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের বিমান আফগানিস্তানের আকাশ দিয়ে উড়েবে সেটা নিরাপদ বলে মনে করেনি মোদীর বিশেষ নিরাপত্তা রক্ষীরা। তাই পাকিস্তানের আকাশ পথ ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। পাকিস্তান তাতে অনুমতি দেয়। প্রসঙ্গত উল্লেখ্য উরি সার্জিকাল স্ট্রাইকের পরেই পাকিস্তানের আকাশ পথ নিষিদ্ধ হয়ে গিয়েছিল ভারতের জন্য। অনেক পরে সমস্যা মেটে। তখন কাজাখস্তানে সামিটে যাওয়ার জন্য আফগানিস্তান ঘুরে যেতে হয়েছিল মোদীকে। সেসময আফগানিস্তান আশরফ গনির শাসনে ছিল।

মোদীর আমেরিকা সফরে তালিবান ছায়া

মোদীর আমেরিকা সফরে তালিবান ছায়া

আমেরিকার সঙ্গে তালিবানদের বিরোধ নতুন কথা নয়। ভারতের প্রতিও খুব একটা সদয় নয় তালিবানরা। এরই মধ্যে আবার আফগানিস্তানে নাগ গলিয়ে বসেছে বেজিং। চিনের সঙ্গে আবার আমেরিকা এবং ভারতের সম্পর্ক মধুর নয়। দুই চিন বিরোধী দেশে একমঞ্চে আসাটা সহজ ভাবে নিচ্ছে না তালিবানরাও। আফগানিস্তান তালিবানদের দখলে যাওয়ার পরেই ভারতে সন্ত্রাস নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল মোদী সরকার। মোদী আবার রওনা হওয়ার আগে স্ট্র্যােটজিক সম্পর্ক মজবুত করার কথা বলে গিয়েছেন। তাতে আমেরিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতাকে যে তালিবানরা নেক নজরে নেবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না।

নজরে বাইডেন-মোদী সাক্ষাত

নজরে বাইডেন-মোদী সাক্ষাত

মোদীর আমেরিকা সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বন্ধুত্ব নতুন কথা নয়। কিন্তু বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর মোদীর এই প্রথম আমেরিকা সফর। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আবার ভারতীয় বংশোদ্ভুত। আমেরিকা সফরে কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জো বাইডেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+