বারাণসীর ডাক্তারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, কোভিডে মৃতদের স্মরণ করে কাঁদলেন প্রধানমন্ত্রী মোদী
বারাণসীর ডাক্তারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, কোভিডে মৃতদের স্মরণ করে কাঁদলেন প্রধানমন্ত্রী মোদী
করোনার সঙ্গে যুদ্ধের মাঝেই দেশে হািজর আরেক মহামারী ব্ল্যাক ফাঙ্গাস। বারাণসীর চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মাঝেই কোভিডে মৃতদের কথা স্মরণ করে আবেদ তাড়িত হয়ে পড়েন তিনি। চোখে জল এসে গিয়েছিল তাঁর। করোনায় মৃতদের পরিবারকে স্মরণ করেন তিনি। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক
প্রতিদিনই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে তিনি বৈঠক করেন বারাণসীর চিকিৎসক এবং প্যারামেডিকেল স্টাফদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই করোনায় মৃতদের কথা বলতে িগয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। বলতে গেলে কেঁদে ফেলেন তিনি। করোনার মারণ থাবায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সতর্ক করলেন মোদী
চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন ব্ল্যাক ফাঙ্গাস একটা ভয়বহ রোদ। একে হালকা ভাবে নিলে গবে না। চিকিৎসকদের এই নিয়ে বিশেষ করে সতর্ক করেছেন তিনি। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আগে থেকেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্ক করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে।

শিশুদের সংক্রমণ নিয়ে বার্তা
চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তাঁদের কাজকে কুর্নিস জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি হলেছেন যেভাবে মহামারী পরিস্থিতিতে চিকিৎসকরা কাজ করছেন তা তা সত্যিই কুর্নিশ জানানোর মতো। একই সঙ্গে তিনি শিশুদের সুরক্ষা নিয়েও কথা বলেছেন। থার্ড ওয়েভে শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। তাই শিশুদের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ভ্যাকসিন নিয়ে বার্তা
গতকালই জেলা শাসকদের সঙ্গে বৈঠকে ভ্যাকসিন নিয়ে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন কোনও ভাবেই ভ্যাকসিন যেন নষ্ট না হয়। এলাকা কতজন শিশু আক্রান্ত হচ্ছেন তার তথ্য সগ্রহ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications