২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদীর, জিডিপির ১০ শতাংশে নয়া অভিযান করোনায়

করোনার মোকাবিলায় নতুন আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতের নয়া অভিযানের ভিত্তি হিসাবে কাজ করবে।

করোনার মোকাবিলায় নতুন আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতের নয়া অভিযানের ভিত্তি হিসাবে কাজ করবে। মোট ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে মোদী জানালেন এই প্যাকেজ দেশের জিডিপির ১০ শতাংশ। এই প্যাকেজ দেশের উন্নয়নকে তরান্বিত করবে।

সবমিলিয়ে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ

সবমিলিয়ে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ

তিনি জানান, আগে যে প্যাকেজ ঘোষণা হয়েছে এবং এখন যা ঘোষণা হচ্ছে তা সবমিলিয়ে ২০ লক্ষ কোটি টাকা। এই আর্থিক প্যাকেজে ভূমি, শ্রম, নগদ ও লোকসানকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন গরিবের পকেটে টাকা ঢুকেছে, যা আগে ভাবা যেত না। সরকারি অফিসও বন্ধ ছিল। জেএএম-এর মাধ্যমে এটা সম্ভব হয়েছে।

এই প্যাকেজ দেশের শ্রমিক-কৃষকের জন্য

এই প্যাকেজ দেশের শ্রমিক-কৃষকের জন্য

মোদী জানান, এই প্যাকেজ দেশের শ্রমিক, কৃষকের জন্য, যারা সমস্ত অবস্থায় দেশের পাশে আছে। এই প্যাকেজ মধ্যবিত্ত ও দেশের উদ্যোগপতিদের জন্য, যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফে এই বিষয়ে বুধবার থেকে সবিস্তারে জানানো হবে।

করোনা মোকাবিলায় প্যাকেজ

করোনা মোকাবিলায় প্যাকেজ

করোনার মোকাবিলায় বিশ্বজুড়ে চার মাস পেরিয়ে গিয়েছে। এর মধ্যে বিশ্বজুড়ে ৪২ লক্ষেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে। পৌঁনে তিন লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতেও অনেকে স্বজন খুইয়েছেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে সকলকে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একটি ভাইরাস গোটা দুনিয়াকে নড়িয়ে দিয়েছে

একটি ভাইরাস গোটা দুনিয়াকে নড়িয়ে দিয়েছে

নরেন্দ্র মোদী বলেন, একটি ভাইরাস গোটা দুনিয়াকে নড়িয়ে দিয়েছে। গোটা দুনিয়া সেই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে। এর আগে আমরা এমন সঙ্কট কখনও দেখিনি, কখনও শুনিওনি। এই সঙ্কট মানবজাতির কাছে অকল্পনীয় ছিল, আজও অকল্পনীয়ই।

মহামারীর থেকেও বড় সঙ্কল্প নিতে হবে

মহামারীর থেকেও বড় সঙ্কল্প নিতে হবে

এদিন প্রধানমন্ত্রী বার্তা দেন, হেরে যাওয়া মানবজাতির কর্ম নয়। সব নিয়মের পালন করে আমাদের বাঁচতেও হবে এবং প্রগতির পথে এগিয়েও নিয়ে যেতে হবে দেশকে। দুনিয়া যখন সঙ্কটের মধ্যে, তখন আমাদের সঙ্কল্পকে আরও মজবুত করতে হবে। এই মহামারীর থেকেও বড় সঙ্কল্প নিতে হবে আমাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+