‘জয় মা কালী’! বঙ্গে নির্বাচনের আগে BJP'র প্রচারে নয়া রূপ, মোদীর আবেগঘন চিঠিতে কী লেখা?
আসন্ন বিধানসভা ভোটের আগে বাংলার মানুষের উদ্দেশ্যে বাংলা ভাষায় চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠির শুরুতেই রয়েছে 'জয় মা কালী' সম্ভাষণ। ইতিমধ্যেই এই চিঠিটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে একটি হিন্দি সংস্করণও অনলাইনে প্রকাশ করা হয়েছে।

চিঠিতে নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং ড. শ্যামা প্রসাদ মুখার্জীর মতো ব্যক্তিত্বের জন্মভূমি হিসেবে বাংলাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের এখন নতুন এক দিশা প্রয়োজন। 'সোনার বাংলা' গড়ার স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি যে, সাধারণ মানুষের বঞ্চনার শিকার এবং সেই পরিস্থিতি বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
চিঠিতে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। রাজ্যে উন্নয়নের গতি থমকে রয়েছে বলেও দাবি করেন তিনি। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা না করার অভিযোগও তুলেছেন সেই চিঠিতে। জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা এবং আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বাংলার অনেক মানুষ পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
চিঠিতে বেআইনি অনুপ্রবেশ এবং ভোটব্যাঙ্ক রাজনীতির অভিযোগ তুলে সরব হন প্রধানমন্ত্রী। নাগরিকত্ব সংশোধনী আইন অথবা সিএএ কার্যকর করার কথাও বলেছেন তিনি। তাঁর বক্তব্য যে, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।
এবারের প্রচারে 'জয় শ্রী রাম'-এর বদলে 'জয় মা কালী' এবং 'জয় মা দুর্গা' সম্ভাষণ ব্যবহার করা হচ্ছে, যা বাংলার সংস্কৃতির সাথে সাযুজ্য রাখার কৌশল বলেই রাজনৈতিক মহলের মত।
চিঠির শেষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কথা স্মরণ করেছেন মোদী। ২০২৬ সালের মধ্যে 'উন্নত বাংলা' গড়ার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, চিঠিতে ওঠা অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অথবা তৃণমূল নেতৃত্ব।
-
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার








Click it and Unblock the Notifications