জিনপিংকে স্বাগত জানাতে মোদীর পরনে ধুতি! চিনের রাষ্ট্রনেতাকে নানা উপায়ে অভ্যর্থনা
তামিলনাড়ুর ঐতিহ্যগত ধুতি পরেই চিনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা দৃষ্টি আকর্ষণ করেছে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের।
তামিলনাড়ুর ঐতিহ্যগত ধুতি পরেই চিনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা দৃষ্টি আকর্ষণ করেছে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের। খোলাখুলি প্রশংসা করেছে সেখানকার রাজনৈতিক দল পাত্তালি মাক্কাল কাচ্চি এবং অন্যরা। শি-র পৌঁছনোর আগেই কপ্টারে মামাল্লাপুরমে পৌঁছে গিয়েছিলেন মোদী। তিনিই সেখানে চিনের প্রেসিডেন্টকে স্বাগত জানান। সবুজ বর্ডার দেওয়া ধুতির সঙ্গে ছিল শাল। আর গায়ে ছিল হাফহাতা সাদা জামা। এই বেশেই করমর্দন করেন মোদী।

অন্যদিকে চিনের প্রেসিডেন্টের পরনে ছিল সাদা ফুল জামা আর কালো প্যান্ট। পাত্তালি মাক্কাল কাচ্চির প্রতিষ্ঠাতা এস রামদাস বলেছেন, তামিলনাড়ুর ঐতিহ্যমণ্ডিত পোশাক পরাটা আনন্দের জিনিস ছিল।
এরপর সফররত চিনের প্রেসিডেন্টকে মোদী ডাব খেতে অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিংপিং, দুজনেই পঞ্চরথ কমপ্লেক্সে ডাবের জল খান। এর আগে শিকে লোক নৃত্য এবং ভারত নাট্যমের মাধ্যমে স্বাগত জানানো হয়। প্রায় ৫০০ লোকশিল্পী টাপাট্টাম এবং পই কাল কুঠিরাই পরিবেশন করে। এরপর একদল মহিলা পরিবেশন করে ভাকত নাট্যম। শিশুরা ভারত ও চিনের পতাকা নেড়েও স্বাগত জানায়।
বিমানবন্দের চিনের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে ছিল লাল কার্পেট। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত, মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী, উপমুখ্যমন্ত্রী ও পনিরসিলভম এবং তামিলনাড়ু বিধানসভার স্পিকার পি ধানাপাল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications