৭৫তম প্রজাতন্ত্র দিবসের সকালে নয়া লুকে নরেন্দ্র মোদী! পাগড়ির মাধ্যমে দিলেন বিশেষ বার্তা
India 75th Republic Day: ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে দেশ। ইতিমধ্যে দেশের মানুষকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্তব্যপথে পতাকা উত্তোলন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশে ছিলেন প্রধানমন্ত্রী। তবে আগে ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান তিনি।
পাশে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন দেশের তিন বাহিনী অর্থাৎ সেনা, নৌ এবং বায়ুসেনার শীর্ষ আধিকারিকরা। প্রজাতন্ত্র দিবসের (India 75th Republic Day) সকালে প্রত্যেক বছরের মতো এবারও একেবারে নয়া লুকে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PmModi)।

মাথায় দিয়েছেন একেবারে নতুন ধরনের একটি 'বাঁধনি' পাগড়ি। আর এই পাগড়ি অনেক রঙ দিয়ে তৈরি এবং দৈর্ঘ্যও বেশ লম্বা। তবে একাধিক রঙের থাকলেও পাগড়ির অনেকটাই জুড়ে রয়েছে হলুদ। আর এই রঙটি ভগবান রামের সঙ্গে যুক্ত। ফলে প্রধানমন্ত্রী এদিন কি প্রজাতন্ত্র দিবসের মঞ্চ থেকে কোনও বিশেষ বার্তা দিতে চাইলেন সেই জল্পনা তৈরি হয়েছে।
যদিও অনেকে বলছেন, দেশের বৈচিত্র্য তুলে ধরতে এবার প্রজাতন্ত্র দিবসে (India 75th Republic Day) স্পোর্টস স্টাইল বাঁধনি কাপড় বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেজন্যেই কর্তব্যপথে তাঁকে বাঁধনি পাগড়িতে দেখা গিয়েছে। তবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কুর্তা এবং পায়জামা পড়েছেন তা সম্পূর্ণ সাদা।
তবে জামার উপর ব্রাউন রঙের জ্যাকেট রয়েছে। জুতোর রঙ। একেবারে কমপ্লিট ম্যান! প্রধানমন্ত্রীর এমন লুক দেখে অনেকেই বলছেন, নরেন্দ্র মোদীর স্টাইলে ধারে কাছে কেউ থাকেন না। শুধু তাই নয়, পোশাকের মাধ্যমেও যে অনেক বার্তা দেওয়া সম্ভব তা বারবার বুঝিয়েছে দেন প্রধানমন্ত্রী।
#WATCH | PM Modi lays wreath at the National War Memorial, leads the nation in paying homage to the braveheart soldiers
— ANI (@ANI) January 26, 2024
The Inter Services Guard presents 'Salami Shastra' followed by 'Shok Shastra'
This year the Inter Services Guard is commanded by an Indian Army Officer Major… pic.twitter.com/MUe4y0w8Rm
উল্লেখ্য, এবারের প্রজাতন্ত্র দিবসের (India 75th Republic Day) প্রধান অতিথি হিসাবে দিল্লিতে উপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার বিকেলে জয়পুরে এসে পৌঁছন ফরাসী প্রেসিডেন্ট। দুদিনের ভারত ভ্রমণে তাঁর রয়েছে একাধিক কর্মসূচি।
এই মুহূর্তে 'কর্তব্যপথে' কুচকাওয়াজে উপস্থিত রয়েছেন ম্যাক্রো। একেবারে প্রধানমন্ত্রীর পাশে বসে ভারতীয় সেনাবাহিনীর শক্তি প্রদর্শনের সাক্ষী থাকছেন। তবে ফরাসি প্রেসিডেন্টের পোশাক একেবারে সাধারণ কালো রঙের স্যুট-ব্লেজার।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে নয়াদিল্লি-প্যারিস দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও বসার কথা রয়েছে তাঁর। যেখানে একাধিক বিষয় আলোচনা হওয়ার কথা। এই বৈঠকে ফ্রান্স এবং ভারতের সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications