'প্রধানমন্ত্রী শিলান্যাস করে শপথ লঙ্ঘন করেছেন,কংগ্রেসও সমান দায়ী', তোপ আসাদউদ্দিনের

'প্রধানমন্ত্রী শিলান্যাস করে শপথ লঙ্ঘন করেছেন,কংগ্রেসও সমান দায়ী', তোপ আসাদউদ্দিনের

রামমন্দিরের নির্মাণের শিলান্যাস নিয়ে এদিন রাজনৈতিক মহলে একাধিক প্রতিক্রিয়া আসতে থাকে। তারইমধ্যে এআইএমএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি এদিম চেনা সুরে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। একই সঙ্গে কংগ্রেসকেও খোঁচা দিতে ছাড়েননি তিনি।

প্রধানমন্ত্রীকে খোঁচা

প্রধানমন্ত্রীকে খোঁচা

'ভারত ধর্মনিরপেক্ষ দেশ। দেশের প্রধানমন্ত্রী এদিন শপথ কে লঙ্ঘন করেছেন রামমন্দিরের শিলান্যাস করে। এই দিন গণতন্ত্র হেরে গিয়েছে। এদিন সাফল্য পেয়েছে হিন্দুত্ব। ' ঠিক এমন ভাষাতেই প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছেন এআইএমএম নেতা।

মোদীকে একহাত ওয়েইসির

মোদীকে একহাত ওয়েইসির

ওয়েইসি এদিন বলেন,' প্রধানমন্ত্রী জানালেন যে তিনি আজ আবেগঘন। আমি বলতে চাই, আমিও একইরকম আবেগঘন আজ। কারণ আমি বিশ্বাস করি একসঙ্গে সকলের বাস ও নাগরিকদের সাম্যতায়। মিস্টার প্রধানমন্ত্রী.. আমি আবেগঘন কারণ সেখানে একটি মসজিদ ছিল ৪৫০ বছরের পুরনো।'

 কংগ্রেস সমান দায়ী

কংগ্রেস সমান দায়ী

এদিন ওয়েইসি জানান, বাবরি মসজিদের ঘটনায় কংগ্রেস সমান দায়ী। ধর্মনিরপেক্ষ বলে যে পার্টি নিজেদের দাবী করে, তাদের সবার মুখোশ খুলে গিয়েছে। এভাবেই এদিন রাম মন্দির ইস্যুতে কংগ্রেসকেও কাঠগড়ায় তোলেন ওয়েইসি।

 একাধিক প্রশ্ন

একাধিক প্রশ্ন

এদিন ওয়েইসি ক্ষোভের সুরে প্রশ্ন তোলেন ভারত বা তার সরকারের কি কোনও ধর্ম রয়েছে? এরপর মোদীকে খোঁচা দিয়ে তিনি বলেন, 'উনি (মোদী) যতটা হিন্দুর প্রধানমন্ত্রী ততটাই খ্রিস্টান, মুসলিম, দলিত, পিছিয়ে পডৃ়া শ্রেণি, শিখ সকলের প্রধানমন্ত্রী। ..'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+