৬ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সতর্ক করলেন নরেন্দ্র মোদী, তৃতীয় স্রোতের উদ্বেগের মাঝে বড় বার্তা প্রধানমন্ত্রীর
৬ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সতর্ক করলেন নরেন্দ্র মোদী, তৃতীয় স্রোতের উদ্বেগের মাঝে বড় বার্তা প্রধানমন্ত্রীর
করোনা পরিস্থিতিতে এদিন ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। এদিনের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী ছয়টি রাজ্য যারা করোনা আক্রান্তের সংখ্যায় দেশে সবচেয়ে বেশি এগিয়ে তাদের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ,তাঁদের সতর্ক করে দেন। পরিস্থিতি কোনদিকে যাচ্ছে তা নিয়ে বড় বার্তা দেন মোদী।

সতর্ক করে মোদী কী বললেন?
এদিন কোভিডের বাড়-বাড়ন্ত পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদী সাফ বলেন, মারম ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রবণতা ক্রমেই দেখা যাচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে,ওড়িশার নবীন পট্টনায়ক, কেরলের পিনারাই বিজয়ন, অন্ধ্রের জগনমোহন রেড্ডির সঙ্গে এদিন বৈঠকে বসেন মোদী।

ঠিক কোন বিষয়ে সতর্কতা জানান প্রধানমন্ত্রী ?
প্রসঙ্গত, তৃতীয় স্রোতের আশঙ্কার মধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো তোলপাড় দেশ। এরই মাঝে দৈনিক আক্রান্তের সংখ্যায় একটু একটু করে বৃদ্ধি দেখা যাচ্ছে। যা নিয়েই সতর্ক করে মোদী বলেছেন, এমনভাবে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি দ্বিতীয় স্রোতের আগেও দেখা গিয়েছে। ফলে যে রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি বাড়বাড়ন্ত,সেখানে সতর্কতা অবলম্বন অবিশ্যম্ভাবী।

মোদীর বার্তা
মোদী এদিন সাফ বার্তায় জানান, ' এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যখন করোনার তৃতীয় স্রোত নিয়ে যখন আলোচনা হচ্ছে। আর গত কয়েকদিনে নতুন আক্রনণের ৮০ শতাংশই হয়েছে এই ছয় রাজ্যে। একই ট্রেন্ড দেখা গিয়েছিল চলচি বঠরের জানুয়ারিতে করোনার দ্বিতীয় স্রোতের আগে। তাই যে সমস্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশি তাদের আরও বেশি সক্রিয় হয়ে উঠতে হবে। '

সংক্রমণ রোখার কৌশল
মোদী ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় সাফ জানান, করোনার জেরে সংক্রমণ রোখার কৌশলে কয়েকটি জিনিস রপ্ত করতে হবে। টেস্ট, ট্র্যাক, ট্রিট , টিকা এই সমস্ত দিকগুলিই চটজলদি করতে হবে। আর এই ফর্মুলাতেই করোনাকে হারানো যাবে বলে বার্তা দিয়েছেন মোদী।

করোনা পরিস্থিতি ও মোদী মন্ত্রিসভা
প্রসঙ্গত, সামনেই ২০২২ বিধানসভা নির্বাচন বিভিন্ন রাজ্যে। সেই পরিস্থিতিতে নির্বাচনী ভাবনা চিন্তা সামনে রেখে মোদী সরকার নিজের মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন এনেছে। প্রসঙ্গত স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে হর্ষ বর্ধনকে। সেখানে অমিত শাহ ঘনিষ্ঠ মনসুখ মানডিয়া এসেছেন। এমন অবস্থায় যখন করোনা পরিস্থিতিতে তৃতীয় স্রোতের আশঙ্কা বাড়ছে, তখন মোদী সরকার করোনা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না। বিশেষত বিদেশী মিডিয়ায় ইতিমধ্যেই করোনা নিয়ে ব্যপক সমালোচনার মুখে পড়ে মোদী সরকার। সেই জায়গা থেকে পরিস্থিতি নিয়ে এদিন সতর্ক বার্তা দেন মোদী।












Click it and Unblock the Notifications