Ram Mandir Inauguration: সেলফি তুলতে বারণ করে দিয়েছিল! মোদীর 'মানবিক মুখে' মুগ্ধ রাম-রাজ্য

Ram Mandir Inauguration: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনের আগে অযোধ্যা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা কাজ পরিদর্শনের পাশাপাশি অযোধ্যা বিমানবন্দর এবং অযোধ্যা স্টেশনের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে অযোধ্যাজুড়ে একাধিক প্রকল্পের শিলান্যাস করেন এদিন প্রধানমন্ত্রী।

লোকসভার আগে 'রাম-রাজ্যে' (Ram Mandir Inauguration) প্রধানমন্ত্রীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ। আর সেখানেই ফের একবার নরেন্দ্র মোদীর মানবিক রূপ দেখল দেশের মানুষ। অযোধ্যা ধাম রেল স্টেশন উদ্বোধন সেরে ফেরার পথে হঠাত করেই আবাস যোজনায় সুবিধা পাওয়া এমন বাড়িতে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী। আর এমন ছবি দেখে হঠাত করেই অবাক হয়ে যান সেখানে উপস্থিত সাধারণ মানুষও।

Ram Mandir Inauguration

শুধু তাই নয়, অযোধ্যা সফরে (Ram Mandir Inauguration) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলিত মহিলা মীরা মাঝীর সঙ্গে দেখা করে। তাঁর ঘরে চা পর্যন্ত খান। মীরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ১০ কোটিতম সুবিধাভোগী। প্রধানমন্ত্রী মীরার বাড়িতে বেশ কিছু বসেন। তাঁর বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেন। এলাকায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন! সেই খবর ছড়িয়ে পড়তেই তাঁকে দেখার জন্যে ভিড় জমে যায়। ছুটে আসেন স্থানীয় মানুষজন। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের।

সেখান থেকে ফেরত আসার পর একটি বাচ্চার সঙ্গে সাক্ষাত হয় প্রধানমন্ত্রীর। তাঁর আঁকা ছবি দেখেন তিনি। এবং সেই ছবির উপর অটওগ্রাফ পর্যন্ত দেন প্রধানমন্ত্রী। আর সেই সময় আরও এক কিশোরী ব্যারিকেড থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার জন্যে ঝাঁপিয়ে পড়ে। যদিও প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকায়। কিন্তু প্রধানমন্ত্রী বাচ্চাদের সঙ্গে ছবি তোলার জন্যে আগ্রহ প্রকাশ করেন। পরে ওই কিশোরী জানান, নিরাপত্তারক্ষীরা তাঁকে জানান যে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলা যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী তাদের ডেকে নেন। এবং বলেন, ছোট বাচ্চাদের আসতে দিন।

প্রধানমন্ত্রীর অটোগ্রাফ এবং সেলফি পেয়ে খুশি ছোট বাচ্চারা। এমনকি তাঁর এমন মানবিক রূপ দেখে খুশি স্থানীয় মানুষজনও। বলে রাখা প্রয়োজন, এদিন অযোধ্যা যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ''ভগবান শ্রীরামের অযোধ্যায় বিশ্বমানের পরিকাঠামো তৈরি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ঐতিহ্যরক্ষা করতে আমাদের সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে অয্যোধ্যা জুড়ে উন্নয়ন সেখানকার মানুষের জীবনকে সরল করবে বলেও লেখেন নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+