মোদী মন্ত্রিসভার বৈঠক, করোনার তৃতীয় তরঙ্গ রুখতে সহকর্মীদের বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর
নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার (council of ministers) বৈঠক। বুধবার হওয়া সেই বৈঠকেই বিশেষ নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোদী (narendra modi)। সহকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে কোভিড-১৯ প
নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার (council of ministers) বৈঠক। বুধবার হওয়া সেই বৈঠকেই বিশেষ নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোদী (narendra modi)। সহকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে কোভিড-১৯ প্রোটোকল (protocol) এবং ভ্যাকসিনেশন (vaccination) নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য। করোনার তৃতীয় তরঙ্গ রুখতেই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

কোভিড প্রোটোকল নিয়ে সচেতনতা বাড়াতে নির্দেশ
প্রধানমন্ত্রী মোদী এদিন মন্ত্রিসভার সদস্যদের অনুরোধ করেছেন, তাঁরা যেন সাধারণ মানুষের মধ্যে কোভিড প্রোটোকল নিয়ে সচেতনতা গড়ে তোলেন। মাস্ক পড়তে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মানতে হবে এবং ভ্যাকসিনেশনে জোর দিতে হবে, বলেছেন প্রধানমন্ত্রী। বিরোধীরা যা বলছেন, তা নিয়ে বেশি নজর দেওয়ার প্রয়োজন নেই বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রাস্তায় নেমে কাজ করতে নির্দেশ
সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রীদের বলেছেন, একেবারে ময়দানে নেমে কাজ করতে। ভ্যাকসিনেশন প্রক্রিয়া যাতে ভালভাবে হয়, সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

মানুষের অসুবিধা খুঁজতে নির্দেশ
সূত্তের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভ্যাকসিনেশন ড্রাইভে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। পাশাপাশি ভ্যাকসিনেশনের লাইনে দাঁড়িয়ে মানুষ কী সমস্যায় পড়ছেন, তা জানতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিন মন্ত্রকের কাজের খতিয়ান
এদিনের মন্ত্রিসভার বৈঠকে হাইওয়ে, টেলিকম এবং বিমান পরিবহণ, এই তিন মন্ত্রকের কাজের উপস্থাপনা করা হয়। মন্ত্রকের সচিবরা এই কাজ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রীরা যেসব প্রকল্পের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, সেইসব কাজ সম্পূর্ণ করে, তাঁরাই যেন উদ্বোধন করেন। কোনও প্রকল্পের কাজে যেন দেরি না হয়, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী অন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।
এদিনের বৈঠকে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভিকে পাল করোনা মহামারী নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেন।












Click it and Unblock the Notifications