'গান্ধীজি আপনাদের জন্য ট্রেলর হতে পারেন, আমাদের জন্য জীবন', কংগ্রেসকে তুলোধনা করে শক্তিশেল মোদীর
'গান্ধীজি আপনাদের জন্য ট্রেলার হতে পারেন, আমাদের জন্য জীবন', কংগ্রেসকে তুলোধনা করে শক্তিশেল মোদীর
লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণে এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বক্তব্যের শুরু থেকেই এদিন রাজকীয় শক্তিশেলে বিপক্ষকে বেঁধেন এই গুজরাতি। বিজেপির অনন্ত হেগরের গান্ধীজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সংসদে কংগ্রেসের তরফে অধীররঞ্জন চৌধুরীর তোপ যে মোদী ভোলেননি তা এদিনও প্রমাণ করে দিলেন। ভরা সংসদভবনে তিনি একের পর এক বাউন্ডারিতে কার্যত ঝোড়ে ইনিংস খেলে গিয়েছেন আজ। আর সেই ভাষণের শুরুতেই ছিল গান্ধীজি প্রসঙ্গ।
|
গান্ধীজিকে নিয়ে মোদীর বক্তব্য
' আপনাদের জন্য গান্ধীজি ট্রেলার হতে পারেন, কিন্তু আমাদের জন্য তিনি জীবন।' এইভাবেই গান্ধীজিকে ঘিরে সংসদে কংগ্রেসের উত্তাল বিক্ষোভের জবাব দিয়েছেন মোদী। অনন্ত বিজেপি নেতা হেগড়ের বক্তব্যের পর কংগ্রেসের তরফে সংসদে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। তার জবাব দিয়েই এদিন মোদী নিজের অবস্থান প্রকাশ করেন। আর মোদীর বক্তব্যের সময় থেকেই অধীরের নেতৃত্বে কংগ্রেস শিবির শুরু করে 'মহাত্মা' গান্ধী অমর রহে' স্লোগান।

বিতর্কের সূত্রপাত কোথায়?
গান্ধীজির স্বাধীনতা আন্দোলনকে 'নাটক' বলে মন্তব্য করেন। আর তারপরই সংসদে তার পাল্টা হিসাবে অধীর রঞ্জন চৌধুরীমোদী শিবিরকে কটাক্ষ করে বলেন, 'এটা তো এখন ট্রেলার ..এরপর দেখুন..'। সেই বক্তব্যের জবাব সংসদের বাজেট অধিবেশনেই ফিরিয়ে দিলেন মোদী।
|
রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন
এদিন জবাবি ভাষণের শুরুতেই রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান মোদী। আর তার পর থেকে দেশে ৩৭০ থেকে শুরু করে রাহুল গান্ধীর 'ডান্ডা পেটা' কটাক্ষ ঘিরে একের পর এক বিতর্কের জবাব নাগাড়ে দিতে থাকেন ৬৯ বছর বয়সী এই দুঁদে রাজনীতিবিদ।

'নতুন ভারত' ঘিরে বিরোধীদের আক্রমণ
এদিন রাষ্ট্রপতির বক্তব্যের সূত্র ধরেই তিনি 'নতুন ভারত' গড়ার বার্তা দেন। তৃতীয় দশকে ভারতের উন্নয়নের বার্তার রেশ ধরেই তিনি শুরু করেন বিরোধীদের কটাক্ষ। আর শুরুতেই তিনি রাষ্ট্রপতির ভাষণের দিন বিরোধীদের 'কালো কাপড়' পরে প্রতিবাদকে কটাক্ষ করেন। আর তারপরই বিরোধীদের দিকে আসতে থাকে একের পর 'মোদীচিতো' বাণ!












Click it and Unblock the Notifications