১৪ এপ্রিল কী ঘটবে? নরেন্দ্র মোদীর ভাষণর আগে কাশ্মীরি নেতা ওমরের কোন ইঙ্গিত
১৪ এপ্রিল কী ঘটবে? নরেন্দ্র মোদীর ভাষণর আগে কাশ্মীরি নেতা ওমরের কোন ইঙ্গিত
মঙ্গলবার ১৪ এপ্রিলের জন্য দেশের অনেকেই অপেক্ষা করেছিলেন। এই দিন পর্যন্তই গোটা দেশ ২১ দিনের লকডাউনে থাকবার কথা ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ১৫ এপ্রিল থেকে দেশে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সীমা আরো বাড়িয়ে তোলা হতে পারে। আর সেই ঘোষণা আগামীকাল অর্থাৎ ১৪ এপ্রিল হবে বলে খবর। প্রধানমন্ত্রীর এই ঘোষণার আগে টিপ্পনি কাটতে ছাড়লেন না ওমর আবদুল্লাহ।

ওমর আবদুল্লাহ একটি টুইটে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কটাক্ষ করেন। তিনি তাঁর টুইট থেকে প্রশ্ন তোলেন , বাসন বাজানো, আলো জ্বালানোর পর্বের পর এবার ১৪ এপ্রিল কী? আর সেই বার্তা দিতে তিনি ইমোটিকনের সাহায্য নেন। আর তাতেই তাঁর ইঙ্গিত স্পষ্ট । ওমর মূলত বলতে চেয়েছেন, যে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে করোনা নিয়ে কার্যকরী ঘোষণার চেয়ে প্রধানমন্ত্রী একাধিক 'টাস্ক' দেশবাসীকে দিচ্ছেন! যে টাস্ক নিয়েই কটাক্ষ করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০ টায় দেশবাসীর প্রতি বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে, ৩০ এপ্রিল পর্যন্ত গোটা দেশে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে বার্তা দেবেন তিনি। আর এই বার্তার অপেক্ষায় রয়েছে ১৩০ কোটির দেশ।












Click it and Unblock the Notifications