টুইটারে মোদী কোন পাসওয়ার্ড রেখেছেন! প্রশ্ন শুনতেই প্রধানমন্ত্রীর প্রোফাইল কী লিখে দিল
টুইটারে মোদী কোন পাসওয়ার্ড রেখেছেন! প্রশ্ন শুনতেই প্রধানমন্ত্রীর প্রোফাইল কী লিখে দিল
রবিবার নারী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দিয়েছিলেন দেশের একাধিক নামী মহিলার হাতে। আর মোদীর টুইটার থেকে ফেসবুক, সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইল ৮ মার্চ 'অপরেট' করেন এই মহিলারা। আর সেই প্রোফাইলের পাসওয়ার্ড জানতে চাওয়ায় মোদীর প্রোফাইল থেকে আসে একটি উত্তর!

মোদীর প্রোফাইল ও পাসওয়ার্ড প্রশ্ন
মোদীর টুইটার প্রোফাইলের পাসওয়ার্ড কী? এই প্রশ্ন উঠে আসে ধ্রুব সিং নামের জনৈক ব্যক্তির তরফে। নারী দিবসের দিন মোদীর প্রোফাইল যখন দেশের বাছাই করা ৭ জন মহিলা 'অপরেট' করছেন, তখন এই প্রশ্ন করেন ধ্রুব । আর সঙ্গে সঙ্গে মোদীর প্রোফাইল থেকে সেই প্রশ্নের জবাবও দেওয়া হয়।
|
মোদীর প্রোফাইল কোন জবাব দেয়?
এদিন মোদীর প্রোফাইল থেকে উত্তর দিয়ে পাসওয়ার্ড সম্পর্কে লেখা হয়, 'নিউ ইন্ডিয়া.. চেষ্টা করে দেখুন লগিং ইন করতে'। উল্লেখ্য, নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল তখন দেখভাল করছিলেন জনৈক স্নেহা মোহনদোস। চরম নিরাপত্তায় থাকা মোদীর প্রোফাইলের পাসওয়ার্ড নিয়ে এই টুইট ক্রমেই ভাইরাল হয়ে যায়।

স্নেহা কে ?
স্নেহা মোহনদোস আসলে দেশের বাছাই করা একজন 'ওম্যান অ্যাচিভার'। দেশের ৭ বাছাই করা এই 'ওম্যান অ্যাচিভার'এর মধ্যে স্নেহাও অন্যতম। উল্লেখ্য, এই ৭ জন বাছাই করা 'ওম্যান অ্যাচিভার' এর মধ্যে রয়েছেন সাফাই অভিযানের উদ্যোক্তা থেকে , কাশ্মীরের শিল্পী আবার কেই বোমা বিস্ফোরণ থেকে উঠে আসা মহিলা। যাঁরা প্রত্যেকেই জীবনের লড়াইয়ের প্রবল অনুপ্রেরণা দিয়েছেন।












Click it and Unblock the Notifications