'আত্ম নির্ভরতায়' তৈরি নতুন ভারত, আন্তর্জাতিক মঞ্চে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

'আত্ম নির্ভরতায়' তৈরি নতুন ভারত, আন্তর্জাতিক মঞ্চে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

অপেক্ষায় আছে আত্মনির্ভর ভারত। এক নতুন ভারত তৈরি হয়ে হয়েছে এই মহামারী পরিস্থিতিতে। USISPF-র মঞ্চে দাঁড়িয়ে ভারতে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন ভারতকে নতুন রূপ দেখতে পাবেন বিশ্ব। সব দিক থেকে আত্মনির্ভর হয়ে উঠেছে ভারত। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে ভারত।

আত্মনির্ভর ভারত

আত্মনির্ভর ভারত

করোনা মহামারীর পরিস্থিতির মধ্যে আত্মনির্ভরতার পথে এগোচ্ছে ভারত। কৃষি, উৎপাদন থেকে শুরু করে সব ক্ষেত্রেই আন্তনির্ভর হয়ে তোলার পথে এগিয়ে চলেছে। ১৩০ কোটি ভারতীয় নতুন উদ্যোমে স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে চলেছে। USISPF-র মঞ্চে আত্মনির্ভর ভারতের মূর্তি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিনিয়োগে আহ্বান

বিনিয়োগে আহ্বান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মঞ্চে ভারতে বিনিয়োগের আহ্বান জািনয়েছেন। ভারতে যে বিনিয়োগের জন্য এখন অনেক বেশি উপযুক্ত সেই ছবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতিতে দেশের আর্থিক অবস্থা তলানিতে এসে ঠেকেছে এখন বিদেশি বিনিয়োগ না এলে হালে পানি পাওয়া সম্ভব নয়। সেকারণেই মোদীর এই মরিয়া চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাণিজ্যের উপযুক্ত ভারত

বাণিজ্যের উপযুক্ত ভারত

করোনা পরিস্থিতিতে আত্ম নির্ভর ভারত গড়ে তোলার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণায় অত্যতম ছিল বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তার জন্য কমিটি গড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই কমিটি বাণিজ্যের উপযুক্ত রাজ্যগুলির তালিকা তৈরি করবেন। আন্তর্জাতিক মঞ্চে তাই বারবার ভারতের বিনিয়োগের পরিবেশ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনা থেকে শুরু করে খনি, রেল, বিদ্যুৎ, সব ক্ষেত্রেই ভারত এখন স্বনির্ভর এবং এই ক্ষেত্র গুলিতে বিনিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে বলে বিশ্বের বণিক মহলকে বার্তা দিয়েছেন তিনি।

করোনা মোকাবিলায় সাফল্য

করোনা মোকাবিলায় সাফল্য

১৩০ কোটি জনসংখ্যা নিয়েও ভারত করোনা মোকাবিলায় যথেষ্ট সফল বলে আন্তর্জাতিক মঞ্চে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন ভারতে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা অন্য অনেক দেশের থেকে কম। করোনা অনেক দেশের থেকেই কম ক্ষতি করতে পেরেছে ভারতে। সুস্থতার হার অনেকটাই বেশি ভারতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+