প্রধানমন্ত্রীর 'পথে' প্রধান বিচারপতি! সরকার-বিচার বিভাগের বিতর্কের পরেও ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশংসায় মোদী
সরকার ও বিচার বিভাগের মধ্যে বিতর্কের মধ্যেই প্রধান বিচারপতির প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী এব্যাপারে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন।
সাম্প্রতিক সময়ে বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের বিতর্ক অধিকাংশেরই অজানা নয়। তারই মধ্যে এদিন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী।
শনিবার মুম্বইয়ে মহারাষ্ট্র ও গোয়ার বার কাউন্সিল আয়োজিত একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রায় আঞ্চলিক ভাষায় দেওয়া নিয়ে মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি। এদিন তারই প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

প্রধান বিচারপতির উদ্যোগ
দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টেক রায়গুলিকে আঞ্চলিক ভাষায় সরবরাহ করতে কাজ করার প্রয়োজনীয়তার উল্লেখ করেছিলেন। এব্যাপারে তিনি প্রযুক্তির ব্যবহারের মরামর্শও দিয়েছিলেন।
|
প্রশংসায় প্রধানমন্ত্রী
বিষয়টি নিয়ে এদিন টুইট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, প্রধান বিচারপতি যে করা বলেছেন তা প্রশংসনীয়। এবিষয়টি অনেককেই সাহায্য করবে। বিশেষ করে তরুণরা এব্যাপারে উপকৃত হবে বলে টুইটে বলেছেন প্রধানমন্ত্রী।

স্থানীয় ভাষায় জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী
এব্যাপারে উল্লেখ করা যেতে পারে গত বছরে বেশ কয়েকবার আদালতে স্থানীয় ভাষা প্রয়োগের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, ভারত বহু ভাষাভাষীর দেশ। এর ফলে আমাদের সংস্কৃতি প্রাণবন্ত। কেন্দ্রীয় সরকার ভারতীয় ভাষাগুলিকে উৎসাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছিলেন। এরমধ্যে মাতৃভাষার মাধ্যমে প্রযুক্তি বিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞান অধ্যায়নের কথাও বলেছিলেন প্রধানমন্ত্রী।
গত মে মাসে তৎকালীন প্রধান বিচারপতি এনভি রামানার উপস্থিতিতে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিষয়টির উল্লেখ করেছিলেন। সেই সময় প্রধান বিচারপতি বলেছিলেন, সমস্যার সমাধানে সময় লাগবে। উচ্চ আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারের ক্ষেত্রে বাধার কথা উল্লেখ করেছিলেন তিনি।
গত বছরের অক্টোবরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, যেহেতু আইনের অস্পষ্টতা জটিলতা তৈরি করে, তাই ন্যায়বিচারকে সহজ করে বোঝাতে আইনগুলি স্পষ্টভাবে এবং আঞ্চলিকভাষায় প্রকাশ করা উচিত। যাতে গরিব মানুষও সহজেই তা বুঝতে পারেন। তিনি আরও বলেছিলেন, আইনের ভাষা কোনওভাবেই বাধা হয়ে দাঁড়াবে না।

বিচার বিভাগ স্বাধীন
দেশের আইনমন্ত্রী কিরেণ রিজিজু টুইটে উল্লেখ করে দাবি করেছেন, আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং আমাদের সংবিধান সর্বোচ্চ। তিনি বলেছেন, সংখ্যাগরিষ্ঠ জনগণের একই দৃষ্টিভঙ্গি রয়েছে। সঙ্গে তিনি বলেছেন, যাঁরা সংবিধানের বিধান এবং জনগণের রায়কে উপেক্ষা করেন, তাঁরাই একমাত্র মনে করেন, যে তাঁরা দেশের সংবিধানের ঊর্ধ্বে।
কেন্দ্রীয় আইনমন্ত্রী এব্যাপারে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির কথা উল্লেখ করেছেন। যেখানে দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরএস সোধী বলেছেন, সুপ্রিম কোর্ট সংবিধানকে ছিনতাই করছে।












Click it and Unblock the Notifications