'যুদ্ধ সবে শুরু হয়েছে, এখন ভুল করলে সব শেষ,' করোনা লকডাউন নিয়ে রাজ্যগুলিকে বার্তা প্রধানমন্ত্রীর
'যুদ্ধ সবে শুরু হয়েছে, এখন ভুল করলে সব শেষ,' করোনা লকডাউন নিয়ে রাজ্যগুলিকে বার্তা প্রধানমন্ত্রীর
করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনভারেন্সে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হলেও এখনও বেশ কিছ জায়গায় তা উপেক্ষা করা হচ্ছে। অনেক রাজ্যেই এই ঘটনা ঘটছে। সেকারণে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সতর্ক করে আবার লকডাউন নিয়ে কড়া হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

লকডাউন মেনে চলা
ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্যমন্ত্রীদের লকডাউন নিেয় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন প্রান্তে মানুষ লকডাউন উপেক্ষা করেই বেরিয়ে পড়ছেন রাস্তায়। বাজারে, দোকানে ঠাসাঠাসি করে জিনিস কিনছেন। দোকানে ভিড় করছেন। তাতে বিপদ আরও বাড়ছেন। প্রধানমন্ত্রী তাই লকডাউন রক্ষার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, 'যুদ্ধ সবে শুরু হয়েছে, এখন ভুল করলে সব শেষ।'

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের আশঙ্কা
প্রধানমন্ত্রী লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের সচেতন করে জানিয়েছেন বিশ্বের উন্নত দেশগুলি বিপর্যস্ত হয়ে পড়েছে এই মারণ ভাইরাসের থাবায়। পরিস্থিতি একেবারেই সন্তোষজনক নয়। অনেক দেশেই দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। ভারতেও বাড়ছে করোনা সংক্রমণ। সাবধানতা নিয়ে কোনও রকম আপোস করা যাবে না বলে বার্তা িদয়েছেন তিনি।

আয়ুষের সাহায্যে নেওয়ার অনুরোধ
দেশে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের উপর চাপ না বাড়িয়ে আয়ুষের সাহায্য নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। প্রয়োজনে প্যারামেডিকেল স্টাফ, এনসিসি এবং এনএসএসকে অনলাইনে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানোর কথা বলেছেন তিনি। একই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত জিনিসের যোগান যাতে পর্যাপ্ত থাকে েসদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications