আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের উদ্বোধন মোদীর, দেশে পরিষেবায় বড় সাফল্যের আশা
আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের উদ্বোধন মোদীর, দেশে পরিষেবায় বড় সাফল্যের আশা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন উত্তর প্রদেশের বারণসী থেকে উদ্বোধন করলেন আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের। উল্লেখ্য, ভারতে স্বাস্থ্য বিষয়ে সবচেয়ে বড় প্রকল্প এটিই। এই নয়া প্রকল্পের হাত ধরে ভারতে স্বাস্থ্য ক্ষেত্রে বড়সড় সাফল্য আসতে পারে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ফাঁকগুলিকে এই মিশন পূরণ করবে বলে জানা গিয়েছে।

এদিন যোগীরাজ্য উত্তর প্রদেশের বারাণসী থেকে আয়ুষ্মান ভারতের অপারেশনাল গাইডলাইন প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্প কোভিডের সঙ্গে লড়াই করে চলা ভারতে স্বাস্থ্য ক্ষেত্রে বড়সড় সাফল্য এনে দেবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে ভারতের স্বাস্থ্য পরিষেবা কার্যত ধুঁকে পড়ে। একেতেই মহামারীর চেয়েও ভয়ঙ্কর অতিমারী, আর অন্যদিকে, সেই অজানা অতিমারীর কারণ করোনা দমনে সেভাবে ভারতের হাতে অস্ত্র ছিল না। এই জায়গা থেকেই প্রশাসন কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে। এদিকে, প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের সঙ্গেই এই নতুন পরিষেবা সংযুক্ত হবে।
উল্লেখ্য, এদিন উত্তর প্রদেশের বুকে দাঁড়িয়ে বিজেপি শাসিত যোগী রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন মোদী । সেখানে নিজের সংসদীয় কেন্দ্র বারাণসী থেকে ৫ হাজার ২০০ কোটি টাকার নানান প্রকল্পের সূচনা করেন মোদী। এদিন নরেন্দ্র মোদী জানান, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের হাত ধরে ক্রিটিক্যাল কেয়ার পরিষেবায় যেমন শহরে উন্নতি দেখা যাবে, তেমনই দেশের প্রত্যন্ত গ্রামে উন্নয়ন দেখা যাবে। এছাড়াও আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিষেবা মিশনের হাত ধরে প্রাইমারি কেয়ারেও উন্নতি দেখা যাবে। ১০ টি হাই ফোকাস রাজ্যের জন্য ১৭,৭৮৮ টি স্বাস্থ্য কেন্দ্র খোলা হবে বলে জানানো হয়েছে। ১১,০২৪ টা শহর ও গ্রামীন হেল্থ ও ওয়েলনেস সেন্টারও খোলা হবে বলে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায়।
ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসেসের ক্ষেত্রে দেশের জেেলাগুলিতে ৫ লাখ মানুষকে পরিষেবা দানের কথা বলা হয়েছে। এক্সক্লুসিভ ক্রিটিক্যাল কেয়ার হসপিটাল ব্লকসের আওতায় এই বিশেষ পরিষেবা শুরু করার কথা হচ্ছে। এছাড়াও ইনেটিগ্রেটেড পাবলিক হেল্থ ল্যাবও জেলাগুলিতে গড়ে তোলা হবে। এদিকে, করোনা পরিস্থিতির মাঝে দেশে ৪ টি বড়সড় ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি , রিজিওনাল রিসার্চ প্ল্যাটফর্ম, ৯ টি বায়োসেফটি লেভেল থ্রি ল্যাবরেটারি, ৫ টি রিজিওনাল ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কেয়ার গড়ে তোলা হবে। এদিন একথা জানানো হয়েছে এই পরিষেবা উদ্বোধনের সময়।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications