চিনের সঙ্গে প্রতিরক্ষায় এগোল ভারত! মোদীর হাতে উদ্বোধন হল বিশ্বের দীর্ঘতম 'অটল' টানেলের

হিমাচল প্রদেশের রোটাং-এ( Rohtang) অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Narendra Modi) । ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার মিটার উঁচুতে এই টানেলটি(Atal Tunnel) তৈরি করা হয়েছে। যা মানালিকে

হিমাচল প্রদেশের রোটাং-এ( Rohtang) অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Narendra Modi) । ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার মিটার উঁচুতে এই টানেলটি(Atal Tunnel) তৈরি করা হয়েছে। যা মানালিকে লে-র সঙ্গে যুক্ত করবে। সবার জন্যই এই টানেল খোলা থাকবে পুরো বছরের জন্য। এদিন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেনা প্রধান এমএম নারাভানে।

টানেলের বিশেষ বৈশিষ্ট্য

টানেলের বিশেষ বৈশিষ্ট্য

অটল টানেলটি দৈর্ঘ্যে ৯.০২ কিমি। দেখতে অনেকটা অশ্বখুড়াকৃতি। অটল টানেল বিশ্বের সব থেকে দীর্ঘ হাইওয়ে টানেল। যা মানালিকে লাহুল-স্ফীতি উপত্যকার সঙ্গে যুক্ত করবে। যা বছরের অর্ধেক সময় বরফ পড়ার কারণে বন্ধ থাকে। যা দুদিকে সঙ্গে যোগাযোগের সময়কে কমিয়ে দেবে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা। অন্যদিকে মানালি থেকে লেহ-এর দূরত্ব কমাবে প্রায় ৪৬ কিমি।

একদিনে কতগুলি গাড়ি

একদিনে কতগুলি গাড়ি

অটল টানেল এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তা প্রতিদিন প্রায় ৩ হাজার গাড়ি ও ১৫০০ ট্রাক, ঘন্টায় ৮০ কিমি বেগে যাতায়াত করতে পারে। এই টানেল হিমাচল প্রদেশের সীমান্ত এলাকায় সামরিক সরঞ্জাম পাঠাতে সহায়ক হবে।

টানেলের সুরক্ষা

টানেলের সুরক্ষা

টানেলের দুই মুখেই সুরক্ষা ব্যবস্থা থাকছে। প্রতি ২৫০ মিটার দূরত্বে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। টানেলে এমার্জেন্সি এক্সিট রয়েছে প্রতি ৫০০ মিটার অন্তর। প্রতি ১৫০ মিটারে রয়েছে টেলিফোনের সংযোগ। প্রতি ৬০ মিটারে রয়েছে ফায়ার হাইড্রান্ট মেকানিজম।

অটল টানেলের গুরুত্বপূর্ণ তথ্য

অটল টানেলের গুরুত্বপূর্ণ তথ্য

অটল টানেল নাকরণের আগে তা রোটাং টানেল নামে পরিচিত ছিল। দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৫ তম জন্মদিনে ২৪ ডিসেম্বর, ২০১৯-এ সরকার সিদ্ধান্ত নেয় টানেলের নাম রাখা হবে অটল বিহারী বাজপেয়ীর নামে। এই টানেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০০০ সালে, সেই সময় দেশে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এই
টানেল তৈরি করতে ১৪,৫০৮ টন স্টিল এবং ২,৩৭, ৫৯৬ মেট্রিক টন সিমেন্ট লেগেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+