গভীরভাবে মর্মাহত, পাকিস্তানে বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

গভীরভাবে মর্মাহত, পাকিস্তানে বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

পাকিস্তানের বিমান দুর্ঘটনা নিয়ে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। আজ দুপুরেই ৯৯ জন যাত্রীকে নিয়ে লাহোরে অবতরণের ঠিক আগেই ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান।

গভীরভাবে মর্মাহত, পাকিস্তানে বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

জনবহুল এলাকায় ভেঙে পড়ে বিমানটি। ৯ শিশু সহ ১০৭ জন মারা গিয়েছেন বিমান দুর্ঘটনায়। শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। যদিও করাচির মেয়র জানিয়েছেন বিমানের কোনও যাত্রী বেঁচে নেই।

করোনা আবহের মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনায় বিধ্বস্ত পাকিস্তান। ভেঙে পড়ার ঠিক আগে বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন তিনি একটি ইঞ্জিনের হদিশ পাচ্ছেন না। অর্থাৎ কোনও ভাবে বিমানের একটি ইঞ্জিন ভেঙে পড়েছিল। যার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+