রাহুল গান্ধীর 'শক্তি' মন্তব্য! কংগ্রেস নেতার চ্যালেঞ্জ সরাসরি গ্রহণ করলেন নরেন্দ্র মোদী

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শক্তি মন্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি রাহুল গান্ধীর করা চ্যালেঞ্জ গ্রহণ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তাঁর কাছে প্রতিটি মা, কন্যা এবং বোন শক্তির এক-একটি রূপ। প্রধানমন্ত্রী মোদী এদিন লোকসভা ভোটের প্রচারে গিয়েছিলেন তেলেঙ্গানার জাগতিয়ালে, সেখানেই তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ইন্ডিয়া ব্লক তাদের ইস্তেহারে বলেছে, তাদের লড়াই শক্তির বিরুদ্ধে। তাঁর কাছে প্রতিটি মা, মেয়ে এবং বোন শক্তির এক-একটি রূপ। তিনি (প্রধানমন্ত্রী মোদী) তাঁদেরকে শক্তি রূপে পুজো করেন বলেও জানান। তিনি বলেছেন, ইন্ডিয়া ব্লকের ইস্তেহার হল শক্তি শেষ করা। তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ম্যায় জান কি বাজি লাগা দুঙ্গা।

প্রসঙ্গত রবিবার ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষে করা সমাবেশে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছিলেন, আমরা একটি শক্তির বিরুদ্ধে লড়াই করছি। তিনি আরও বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ইভিএম ছাড়া নির্বাচনে জিততে পারবেন না। এই মন্তব্যের কয়েকঘন্টা পরে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ জানালেন রাহুল গান্ধীকে।

রাহুল গান্ধী বলেছিলেন হিন্দু ধর্মে শক্তি শব্দ রয়েছে। আর আমরা একটি শক্তির বিরুদ্ধে লড়াই করছি। প্রশ্ন হল, সেই শক্তি কী? রাজার আত্মা ইভিএম-এ থাকে। এটাই সত্য। প্রধানমন্ত্রী মোদী ইভিএম, ইডি, সিবিআই ও আয়কর বিভাগে ছাড়া লোকসভা নির্বাচনে জিততে পারবেন না। তিনি আরও বলেন, মোদীর বিরুদ্ধে তাদের লড়াই ব্যক্তিগত স্তরে নয়। মোদী একজন মুখোশ, যিনি শক্তির জন্য কাজ করেন। তিনি প্রধানমন্ত্রীর ৫৬ ইঞ্চি ছাতির দাবি নিয়ে প্রশ্ন তোলেন।

রাহুল গান্ধীর মন্তব্যের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দেশ চন্দ্রযানের সাফল্য শিব শক্তিকে উৎসর্গ করেছে এবং বিরোধী দলগুলি শক্তি ধ্বংস করার কথা বলছে। ইন্ডিয়া ব্লক তাদের ইস্তেহারে শক্তিকে ধ্বংস করার কথা ঘোষণা করেছে। তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করছেন। তিনি বা-বোনেদের নিরাপত্তার জন্য তার জীবন উৎসর্গ করবেন বলেও জানান প্রধানমন্ত্রী।তারপরেই তিনি বলেছেন, গোটা দেশ বলছে, ৪ জুন, ৪০০-র বেশি আসন এনডিএ-র।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, কংগ্রেস তেলেঙ্গানাকে এটিএম রাজ্য বানিয়েছে, আর লুট করা টাকা দিল্লিতে নিয়ে যাচ্ছে। তবে এই তেলেঙ্গানাতেই বিজেপির প্রতি সমর্থন বাড়ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তেলেঙ্গানায় বিজেপির তরঙ্গ তৈরি হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+