বন্ধ ঘরে ফ্যান–এসি নয়, বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি, কোভিড নিয়ে নয়া নির্দেশিকা সরকারের

বন্ধ ঘরে ফ্যান–এসি নয়, বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

করোনা ভাইরাস দীর্ঘ দুরত্বের পরও অ্যারোসল হয়ে সংক্রমণ ছড়াতে পারে এ ধরনের প্রমাণের বৃদ্ধি পাওয়ার পর সরকার এই সংক্রমণের সম্ভাবনা কমিয়ে আনার জন্য বাড়ির ভিতরে এবং কর্মস্থলের ভিতরে বায়ুচলাচল উন্নত করার উপায়গুলি সম্পর্কে নতুন নির্দেশিকা জারি করেছে।

সরকারি নির্দেশিকা

সরকারি নির্দেশিকা

এই নির্দেশিকা তৈরি করেছে সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা। তাতে বলা হয়েছে, '‌সালিভা ও নাক থেকে বের হওয়া ফোঁটা ও অ্যারোসল এই ভাইরাসের জীবাণু বহন করে এবং তা এক ব্যক্তি থেকে আরেকজনের মধ্যে সংক্রমণ ছড়ায়। বন্ধ ও খোলামেলা নয় এমন ভেতরকার জায়গায় ফোঁটা ও অ্যারোসল খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ওই জায়গার মানুষদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়।'‌ নির্দেশিকায় এও উল্লেখ রয়েছে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যেখানে টিকাকরণ হচ্ছে সেখানে যেন খোলামেলা পরিবেশ ও হাওয়া চলাচল করতে পারে এমন জায়গা হওয়া উচিত। নির্দেশিকায় বলা হয়েছে, '‌গন্ধ যেমন বায়ুর মধ্যে মিশে যায় তেমনি বাইরের বায়ু প্রবাহিত হওয়া নিশ্চিত করতে হবে তবেই ভাইরাসের বিপজ্জনক ঘনত্বকে হ্রাস করা যাবে।'‌ এই মাসের শুরুর দিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘরের ভেতর বা বায়ুহীন পরিবেশে কোভিড-১৯-এর বায়ুবাহিত সংক্রমণের সম্ভাবনা অন্তর্ভুক্ত করেছে।

 বাড়িতে খোলামোলা পরিবেশ

বাড়িতে খোলামোলা পরিবেশ

দূষিত বায়ু সরাসরি অন্য কারও কাছে প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এমন জায়গায় পাখা লাগানো চলবে না। একটি এক্সহস্ট পাখা ইনস্টল করা গুরুত্বপূর্ণ। জানলা এবং দরজা বন্ধ থাকলে এক্সহস্ট ফ্যান চালিয়ে দিন। ঘরের ভেতরের সংক্রমণ থেকে সর্বাধিক সুরক্ষার জন্য আদর্শ বায়ু প্রবাহ তৈরি করতে এক্সহস্ট ফ্যান বা টেবিল ফ্যানের মুখ বাইরের দিকে করে রাখা দরকার।

 গ্রামের বাড়িগুলিতে খোলামেলা রাখার পদ্ধতি

গ্রামের বাড়িগুলিতে খোলামেলা রাখার পদ্ধতি

কেন্দ্র সরকার পরামর্শ দিয়েছে যেখানে বায়ু চলাচল করার কোনও জায়গা নেই সেই সব বাড়িতে এক্সহস্ট ফ্যান সহ জালি লাগানোর উদ্যোগ নিতে হবে গ্রাম পঞ্চায়েতকে।

খোলামেলা পরিবেশ রাখতে হবে কর্মস্থানে

খোলামেলা পরিবেশ রাখতে হবে কর্মস্থানে

দরজা-জানলা বন্ধ করে এসি চালিয়ে রাখা, সংক্রমিত বাতাসকে ভেতরে নিয়ে আসার ফাঁদ ছাড়া কিছুই নয় এবং এতে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়। পরিস্কার বাতাস ও ভাইরাসের কণাকে বায়ুর সঙ্গে মেশাতে এসি চালানোর সময় দরজা-জানলা সামান্য খোলা রাখুন। সর্বাধিক বায়ু সঞ্চালনের জন্য গ্যাবেল / এক্সহস্ট ফ্যান লাগান

কেন্দ্রীয় বায়ু পরিচালনা পদ্ধতি

কেন্দ্রীয় বায়ু পরিচালনা পদ্ধতি

খোলামোলা ছাদ ও হেপা/‌নিয়মিত ফিল্টারের সুপারিশ করা হচ্ছে অফিস, অডিটোরিয়াম, শপিং মল ইত্যাদির জন্যএই ফিল্টারগুলি নিয়মিত পরিস্কার বা প্রতিস্থাপন করা যায়।

গণ পরিবহনেও ভেন্টিলেশন

গণ পরিবহনেও ভেন্টিলেশন

গণ পরিবহনে বায়ু চলাচল করতে পারে তা নিশ্চিত করতে হবে। সম্ভব হলে বাস ও ট্রেনের জানলা খোলা রাখতে হবে। এসি বাস ও ট্রেনগুলিতে এক্সহস্ট পদ্ধতি চালু করতে হবে যাতে সুষ্ঠুভাবে বায়ু চলাচল করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+