Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'স্পাইডারম্যান'-এর আদর্শে অনুপ্রাণিত রেলমন্ত্রী, সেই মন্ত্রেই কর্মসংস্কৃতি ফেরানোর চেষ্টা

সুপার হিরো স্পাইডারম্য়ান থেকেই প্রভাবিত হয়ে রেলের কর্মসংস্কৃতি ফেরাতে উদ্যোগী হয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

সুপার হিরো স্পাইডারম্য়ান থেকেই প্রভাবিত হয়ে রেলের কর্মসংস্কৃতি ফেরাতে উদ্যোগী হয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। 'উইদ গ্রেট পাওয়ার, কামস গ্রেট রেসপনসিবিলিটি', এই কথাই উদ্বুদ্ধ করেছিল স্পাইড়ারম্যানকে। এবার আঙ্কল বেনের এই কথাই মন্ত্রের মত কাজে লাগাচ্ছেন রেলমন্ত্রী।

'স্পাইডারম্যান'-এর আদর্শে অনুপ্রাণিত রেলমন্ত্রী, সেই মন্ত্রেই কর্মসংস্কৃতি ফেরানোর চেষ্টা

রেলমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর থেকেই রেলের উন্নয়নে একের পর এক পদক্ষেপ করে যাচ্ছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এমনকী রেল দফতরের বিভিন্ন ধাপে ক্ষমতা ও দায়িত্ব বন্টনও করে দিয়েছেন তিনি। আধিকারিকদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার বন্টনই রেলের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন পীযূষ গোয়েল। এই কাজে যে তিনি স্পাইডারম্যান ছবি থেকেই অনুপ্রেরণা পেয়েছেন তা নিজে মুখেই স্বীকার করেছেন রেলমন্ত্রী।

গত তিন সপ্তাহে রেলের জেনারেল ম্যানেজারদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক কাজে সিদ্ধান্ত ও অর্থ মঞ্জুর করার ক্ষমতা তুলে দিয়েছেন তিনি। অর্থমন্ত্রকের দেওয়া বরাদ্দের মধ্যেই আলাদা করে অর্থ মঞ্জুর করার সিদ্ধান্ত এবার থেকে জেনারেল ম্যানেজাররাই নিতে পারেন। এছাড়াও শূন্যস্থান পূরণ করতে অবসরপ্রাপ্ত অথচ যাদের বয়স ৬২ বছরের মধ্যে, তাঁদের পুনর্নিয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে ডিভিশনাল ম্যানেজারদের হাতে। এছাড়াও রেলের ওয়েটিং রুম, প্ল্য়াটফর্মের শেড, স্টেশনে লিফট বা এসকেলেটর বসাতে আর কারও মুখের দিয়ে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। রেলের ডিআরএম- রা নিজেরাই তারজন্য টেন্ডার ডাকতে পারবেন।

রেলমন্ত্রী জানিয়েছেন, রেলের সমস্ত স্তরেই এভাবে ক্ষমতা বন্টন করার প্রয়াস চালিয়ে যাবেন তিনি। এভাবেই রেলের সমস্ত স্তরের কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ আসবে এবং রেলের কাজ আরও অনেক বেশি সুষ্ঠু হবে। ইতিমধ্যেই ছোট ছোট কয়েকটি পদক্ষেপেই রেলের কাজে অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+