Priyanka Gandhi: জামাতের সমর্থনে ভোটে লড়ছেন প্রিয়ঙ্কা! বিস্ফোরক কেরলের মুখ্যমন্ত্রী, দ্বন্দ্ব প্রকট INDI-তে
Wayanad Bypoll: ১৩ নভেম্বর কেরলের ওয়েনাড লোকসভা আসনে উপনির্বাচন। তার আগে সরগরম রাজনীতি। কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের (Pinarayi Vijayan)। মৌলবাদী ইসলামী সংগঠন জামাত-ই-ইসলামির সমর্থনে প্রিয়ঙ্কা ভোটে দাঁড়িয়েছেন বলে মন্তব্য পিনরাই বিজয়নের।
বৃহস্পতিবার ফেসবুক পোস্টে ওই দাবি করেন কেরলের মুখ্যমন্ত্রী। ওয়েনাডের উপনির্বাচনে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ খসে গিয়েছে বলেও নিশানা বিজয়নের। ইন্ডি জোটের অন্যতম দুই শরিক কংগ্রেস ও বাম। আর কেরলে তাদের মধ্যেই দ্বন্দ্ব প্রকট। সিপিএমের পলিটব্যুরো সদস্য কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী ও তাঁর দলকে।

প্রিয়ঙ্কাকে ওয়েনাডে প্রার্থী করার পেছনে জামাত-ই-ইসলামির হাত রয়েছে বলে দাবি পিনরাইয়ের। তিনি বলেন, "জামাত-ই-ইসলামি সংগঠনের নামের সঙ্গে কেউ অপরিচিত নন। কিন্তু কংগ্রেসের আসল অবস্থান কী? গণতন্ত্রের পক্ষে আদৌ রয়েছে কংগ্রেস?" কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফের দ্বিতীয় বৃহত্তম দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের বিরুদ্ধেও বিজেপির সুরে সুর মিলিয়ে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন পিনরাই বিজয়ন।
কংগ্রেসের (Congress) প্রিয়ঙ্কার বিরুদ্ধে সিপিএমের প্রার্থী সত্যেন মোকরি ও বিজেপির নব্য হরিদাস। কংগ্রেসের সঙ্গে জামাতের যোগসাজশের অভিযোগ তুলে আগেও সরব হয়েছেন পিনরাই বিজয়ন। বুধবার প্রিয়ঙ্কাকে সমর্থন জানিয়েছে জামাত-ই-ইসলামির ঘনিষ্ঠ রাজনৈতিক সংগঠন ওয়েলফেয়ার পার্টি। এরপরই ফেসবুক পোস্টে ফের সরব হন কেরলের মুখ্যমন্ত্রী।
পিনরাইয়ের দাবি, "গণতন্ত্রের ধার ধারে না জামাত-ই-ইসলামি। ওয়েলফেয়ার পার্টি তৈরি করে শুধু রাজনৈতিক সুযোগ নিচ্ছে জামাতরা। জনমতে গঠিত সরকারকে কোনওভাবেই তারা সমর্থন করে না।" তিনি আরও বলেন,"জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনেও তিন-চারটি আসনে লড়তে চেয়েছিল জামাতের সংগঠন। সিপিএমের প্রার্থীকে হারানোই লক্ষ্য ছিল তাদের।"
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে রায়বরেলি ও ওয়েনাড দুই আসন থেকেই জিতেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পরে রায়বরেলি আসনটি রেখে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দেন তিনি। তাই ওয়েনাডে আগামী বুধবার রয়েছে উপনির্বাচন। সেখানে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রিয়ঙ্কা গান্ধীকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications