পিন যাচাই, রাইডচেক, সুরক্ষার জন্য উবারে যোগ হচ্ছে একগুচ্ছ ফিচার
পিন যাচাই, রাইডচেক, সুরক্ষার জন্য উবারে যোগ হচ্ছে একগুচ্ছ ফিচার
যাত্রীদের নিরাপত্তা ও বৈশিষ্ট্যকে বাড়াতে উবার নিয়ে এল নতুন সুরক্ষা ফিচারস। এর সঙ্গে রয়েছে ট্রিপ শুরু করার আগে পিন যাচাই ও দীর্ঘ–অবাঞ্ছিত স্টপসের জন্য রাইডচেক। বৃহস্পতিবার ভারতের জন্য এই নতুন ফিচারসের ঘোষণা করা হয়। যদিও উবারের প্রতিদ্বন্দ্বি ওলা ইতিমধ্যেই এই ফিচারগুলির মধ্যে কয়েকটি ফিচার তাদের পরিষেবায় যোগ করেছে।
২০১৭ সালেই ওলা ওটিপি ফিচার নিয়ে এসেছিল এবং ২০১৮ সালের সেপ্টেম্বরে ওলা তাদের পরিষেবায় যোগ করে গার্জিয়ান ফিচার, যা বিশ্বের ১৬টিরও বেশি শহরে রয়েছে। 'গার্জিয়ান’–এ ওলা রুট বিচ্যুতি, অপ্রত্যাশিত এবং মাঝপথে থামার মতো সফরের সূচকগুলি বিশ্লেষণ করে ট্র্যাক করতে পারবে সব চলতে থাকা ট্রিপগুলিকে। ইন্ডিকেটর ও সফরের সময় ওলার সুরক্ষা রেসপন্স টিম (এসআরটি) গ্রাহকদের সহায়তা করার জন্য থাকবে।

পিন যাচাই ফিচার
পিন যাচাই ফিচারে, উবার ব্যবহারকারীরা চারটি নম্বরের কোড পাবে। উবার বুক করার পর চালককে সেই চারটি নম্বরের কোড বললে তবেই রাইড শুরু করবে চালক। অ্যাপের সেটিংসে গিয়ে এই ফিচারটি সক্রিয় করতে হবে। উবারের গ্লোবাল সেফটি প্রডাক্টসের শীর্ষ ডিরেক্টর শচীন কানসাল জানান, ফিচারগুলি এখন পাইলট প্রজেক্টে রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গ্রাহকরা তা ব্যবহার করতে পারবে। তিনি বলেন, ‘পিনের পাশাপাশি আমরা উন্নত প্রযুক্তিগুলিতেও কাজ করছি যা রাইডগুলি যাচাই করার জন্য আল্ট্রাসাউন্ড তরঙ্গ নিয়ে আসা হচ্ছে যা স্বয়ংক্রিয়ভাবে পিনটি প্রেরণ করতে সাহায্য করবে।'

রাইডচেক ফিচার
যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে, বিশেষ করে মহিলাদের সুরক্ষা যাতে বিঘ্নিত না হয় তার জন্য দীর্ঘ, অপ্রত্যাশিত স্টপ বা মাঝপথে নামিয়ে দেওয়া এ ধরনের বিরল ঘটনার ক্ষেত্রে উবারে নিয়ে আসা হচ্ছে রাইডচেক ফিচার। কানসাল বলেন, ‘যদি এ ধরনের কোনও অনিয়ম ধরা পড়ে, তবে চালক বা যাত্রী উভয়উ পুশ নোটিফিকেশন দিলে উবার রাইডচেকের মাধ্যমে সেখানে পৌঁছে যাবে।' এই দেশে আগামী দু'সপ্তাহের মধ্যেই এই ফিচারটি ব্যবহার করা যাবে। এই ফিচারটি পাইলট প্রজেক্ট হিসাবে দিল্লি ও কলকাতায় ব্যবহৃত হচ্ছে, দেখা হচ্ছে যে পুশ নোটিফিকেশনের মাধ্যমে যাত্রীরা আদৌও ফোন কল পছন্দ করছেন কিনা।

অডিও রেকর্ডিং ফিচার
উবারে যোগ হতে চলেছে অডিও রেকর্ডিং ফিচারও। কানসাল জানিয়েছেন যে রাইড চলাকালীন চালক ও যাত্রীরা তাদের কথোপকথন রেকর্ড করতে পারেন। তিনি বলেন, ‘এই অডিও রেকর্ডটির গোপনীয়তা বজায় রাখা হবে এবং উবার ছাড়া এটি মুছে ফেলতে বা অন্য কাউকে শেয়ার করাও যাবে না। এমনকী চালক বা যাত্রী কেউই রেকর্ডিংটি শুনতে পাবে না। একবার শেয়ার করা হলে সেই অডিওটি আমাদের এজেন্ট শুনবেন এবং সমস্যার সমাধান করবেন।' মেক্সিকো ও ব্রাজিলে এই ফিচারটির পাইলট প্রজেক্ট হিসাবে চলছে এরপর উবার ভারতীয় বাজারে এটিকে পরীক্ষার জন্য নিয়ে আসবে। কানসাল জানান, গোপনীয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং উবার স্থানীয় আইনগুলি মেনেই কাজ করে।












Click it and Unblock the Notifications