Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুপ্রিম কোর্টে মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নামেই জনস্বার্থ মামলা

সিনিয়র অ্যাডভোকেট তথা প্রাক্তন আইনমন্ত্রী শান্তি ভূষণ শুক্রবার সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নাম জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

সিনিয়র অ্যাডভোকেট তথা প্রাক্তন আইনমন্ত্রী শান্তি ভূষণ শুক্রবার সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নাম জনস্বার্থ মামলা দায়ের করেছেন। প্রধান বিচারপতি হিসাবে কে কোন মামলার বিচার করবেন তা তিনি ঠিক করেন। ফলে তাঁকে বলা হয় 'মাস্টার অব রোস্টার'। এই ভূমিকার বিরোধিতা করে জনস্বার্থ মামলা হয়েছে।

সুপ্রিম কোর্টে মুখ্য বিচারপতি দীপক মিশ্রর নামেই মামলা

আদালতে আবেদনে বলা হয়েছে, রোস্টার তৈরির দায়িত্ব রয়েছে মানেই নিজের ক্ষমতার অপব্যবহার করা যায় না। তবে সেটাই করে মুখ্য বিচারপতি নির্দিষ্ট মামলা বেছে নেওয়া বিচারপতিদের হাতে ছেড়েছেন। এই ধরনের কাজ গণতন্ত্রের পক্ষে ভালো নয়।

শান্তি ভূষণের পুত্রের নাম প্রশান্ত ভূষণ। তিনিও প্রখ্যাত আইনজীবী ও প্রাক্তন আপ নেতা। প্রশান্তকে দিয়েই আদালতে মামলা দায়ের করিয়েছেন শান্তি ভূষণ। বলা হয়েছে, এভাবে মুখ্য বিচারপতির হাতে সমস্ত ক্ষমতা পুঞ্জীভূত হলে তার অপব্যবহারের সম্ভাবনা তৈরি হয়। ফলে কোনও সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই সিনিয়র বিচারপতিদের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত।

অভিযোগ করা হয়েছে, মুখ্য বিচারপতি বিশেষ করে রাজনৈতিক বিষয়ে মামলাগুলির ক্ষেত্রে বেশি করে হস্তক্ষেপ করছেন। এবং নিজের ক্ষমতা ব্যবহার করে বেছে নেওয়া বিচারপতিদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন। যা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+