বছর শেষে ফের মূল্যবৃদ্ধি পেট্রোপণ্যের! একনজরে দেশের ৪ মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের মূল্য
ফের মূল্যবৃদ্ধি পেট্রল পণ্যের। সোমবার হওয়া মূল্যবৃদ্ধিতে কলকাতায় পেট্রল লিটার পিছু ৭৭.৭০ টাকা ছাড়িয়ে যায়। অন্যদিকে, ডিজেল ছাড়িয়ে যায় লিটার পিছু ৭০.২০ টাকা।
ফের মূল্যবৃদ্ধি পেট্রল পণ্যের। সোমবার হওয়া মূল্যবৃদ্ধিতে কলকাতায় পেট্রল লিটার পিছু ৭৭.৭০ টাকা ছাড়িয়ে যায়। অন্যদিকে, ডিজেল ছাড়িয়ে যায় লিটার পিছু ৭০.২০ টাকা। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, এদিন পেট্রোলের মূল্যবৃদ্ধি হয়েছে লিটার পিছু ১৭ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ১৬ পয়সা।

এই মূল্যবৃদ্ধির জেরে দিল্লিতে পেট্রোলের মূল্য লিটার পিছু ৭৫.০৪ টাকা, মুম্বইতে ৮০.৬৯ টাকা এবং চেন্নাইতে ৭৮.০২ টাকা।
অন্যদিকে, দিল্লি, মুম্বই এবং চেন্নাইতে ডিজেলের মূল্য যথাক্রমে লিটার পিছু ৬৭.৭৮, ৭১.১২ এবং ৭১.৬৭ টাকা।
দেশের পেট্রোল ও ডিজেলের মূল্য প্রতিদিনই পরিবর্তিত হয়। বিশ্বের বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিদিন সকাল ছটায় সারাদিনের মূল্য নির্ধারণ করা হয়। ভারতে এই দাম নির্ধারণ করে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম।
মধ্য-সেপ্টেম্বরে সৌদি আরবের তৈল শোধনাগারে আঘাতের পরেই তেলের দাম বেড়েছিল। লিটার পিছু ২.৫০ টাকা করে বেড়েছিল। তবে পরবর্তী সময়ে সেই মূল্য হ্রাস হয়েছিল।
যদিও ৯ নভেম্বরে পরে ফের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হয়, টাকা ও ডলারের বিনিময় মূল্যের পরিবর্তনের কারণে।












Click it and Unblock the Notifications