আরও কমবে পেট্রোল-ডিজেলের দাম! কী বলছে পরিসংখ্যান?

সোমবারই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩০ শতাংশ কমে গেছে। রাশিয়ার সাথে সৌদি আরবের প্রাইস ওয়ার শুরু হওয়ার পরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম এতটা পরিমাণে কমে যায়। আর এর জেরে বিশ্ববাজারে খুচরো তেলের দামও কমছে। ভারতেও এর ফলে কমেছে জ্বালানি তেলের দাম। এক লাফে ৭০-এর ঘরে নেমে এসেছে পেট্রোল। ডিজেলের দামও একই হারে কমেছে। তবে পরিসংখ্যান বলছে আরও কমা উচিৎ তেলের দাম।

তেল নিয়ে রাশিয়া-সৌদি দ্বন্দ্ব

তেল নিয়ে রাশিয়া-সৌদি দ্বন্দ্ব

তেলের দাম নিয়ে রাশিয়ার সঙ্গে রীতিমত যুদ্ধে নেমে পড়েছে সৌদি আরব। এর জেরে রবিবার ব্যারেল প্রতি তেলের দাম গিয়ে ঠেকে মাত্র ৩১.০২ ডলার। এর জেরে বিশ্ববাজারে তেলের দাম এসে দাঁড়িয়েছে গত ৩০ বছরের মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে। এর আগে তেলের দামে এতটা পতন দেখা গিয়েছিল ১৯৯১ সালের ১৭ জানুয়ারি।

কেন কমছে তেলের দাম?

কেন কমছে তেলের দাম?

তেলের দামে এই সঙ্কট শুরু হয়েছে মূলত গত সপ্তাহের শুক্রবার থেকে। তেলের দাম বাড়ানোর জন্য উৎপাদন কমাতে ঐকমত্যে পৌঁছেছিল ওপেক ও রাশিয়া। তবে গত শুক্রবার সেই ঐকমত্য ভেস্তে যায়। এতে তেলের দাম কমে যায়। এরপর রাশিয়াকে শায়েস্তা করতে তেলের দাম আরও কমিয়ে দেয় সৌদি আরব। আর এর জেরে বিশ্ববাজারে তেলের দামে বিশাল পতন দেখা যায়।

তেলের দামের সঙ্গে টাকার দামের সমীকরণ

তেলের দামের সঙ্গে টাকার দামের সমীকরণ

এদিকে বিশেষজ্ঞদের মত, তেলের দাম কমার প্রভাব ভারতে আরও দেখা যাবে। তবে লিটার প্রতি ৫ থেকে ৬ টাকার বেশি তেলের দাম কমবে না। কারণ আমেরিকার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রা অনেকটাই কমজোর। আজ এক ধাক্কায় ভারতীয় মুদ্রার দাম কমে দাঁড়ায় ৭৪.৫০ প্রতি ডলার। আজ শেয়ার বাজারের লেনদেন চালু হতেই ৮২ পয়সা দাম কমে টাকার।

কোথায় কত দাম তেলের?

কোথায় কত দাম তেলের?

মুম্বইয়ে পেট্রোলের দাম ৭৬.২৯ টাকা, ডিজেলের দাম ৬৬.২৪ টাকা। কলকাতায় লিটারপিছু তেলের দাম হল ৭৩.২৮ টাকা, ডিজেলের দাম ৬৫.৫৯ টাকা। চেন্নাইয়ে পেট্রোল হল ৭৩.৩৩ টাকা, ডিজেলের দাম হল ৬৬.৭৫ টাকা প্রতি লিটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+