পেট্রোল-ডিজেলের দাম এক ধাক্কায় কমল অনেকটাই! বর্তমানে কত দাঁড়াল বাজারমূল্য
পেট্রোল-ডিজেলের দাম আরও কমল। এবার এক লাফে ৭০-এর ঘরে নেমে এল পেট্রোলের দাম। ডিজেলের দামও একই হারে কমেছে। ফলে অনেকটাই স্বস্তি ফিরল সাধারণ মানুষের মনে।
পেট্রোল-ডিজেলের দাম আরও কমল। এবার এক লাফে ৭০-এর ঘরে নেমে এল পেট্রোলের দাম। ডিজেলের দামও একই হারে কমেছে। ফলে অনেকটাই স্বস্তি ফিরল সাধারণ মানুষের মনে। বেশ কয়েকদিন ধরেই দাম কমছিল পেট্রোল-ডিজেলের। এবার টানা দুদিন পেট্রোল ও ডিজেলের দাম একলাফে অনেকটাই কমল।

পেট্রোল-ডিজেলের দাম কত
মঙ্গলবার পেট্রোলের দাম ছিল ৭২.৯৮ টাকা। আর ডিজেলের দাম ছিল ৬৫.৩৪ টাকা। বুধবার সেই দাম কমে দাঁড়াল অনেকটাই। পেট্রোলের দাম কমল ২.৬৯ টাকা আর ডিজেলের দাম কমল ২.৩৩ টাকা। অর্থাৎ পেট্রোল ও ডিজেলের দাম হল যথাক্রমে ৭০.২৯ ও ৬৩.০১ টাকা

তেলের দাম কমছে ধারাবাহিকভাবে
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় কমে গিয়েছে ৩০ শতাংশ। গত ৩০ বছরে তেলের দামে সবথেকে পতন ঘটে এবার। সেই কারণে তেলের দাম কমছে ধারাবাহিকভাবে। প্রতিদিনই কমছে, কিন্তু এদিন এক ধাক্কায় অনেকটা কমায় স্বস্তি মিলল আরও।

৩০ বছরে সর্বনিম্ন তেলের দাম
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ৩১.০৫ শতাংশ। বর্তমানে তেলের ব্যারেল প্রতি দাম হয়েছে ৩১.০২ ডলার। ১৯৯১-এর ১৭ জানুয়ারির পর আন্তর্জাতিক বাজারে এতটা কমেনি তেলের দাম। একইসঙ্গে আমেরিকার ক্রুড অয়েল কোম্পানি তেলের দাম ২৭.৪ ডলার কমিয়ে ৩০ ডলার করেছে।












Click it and Unblock the Notifications