বিজেপির উন্নয়ন আর শান্তিতেই ভরসা রেখেছেন মানুষ, অসমের সভায় কংগ্রেসকে আক্রমণ করে বার্তা মোদীর

বিজেপির উন্নয়ন আর শান্তিতেই ভরসা রেখেছেন মানুষ, অসমের সভায় কংগ্রেসকে আক্রমণ করে বার্তা মোদীর

এর আগেই অসমের বিহপুরিয়ার সভায় অসমের মহাজোটকে মহাঝুট হিসাবে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কোকরাঝাড়ের সভাতেও কার্যত একই সুরে কংগ্রেসকে আক্রমণ করলেন মোদী। এদিন অসমের কোকরাঝড়ে নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধী শিবিরের উপ চাঁচাঝোলা ভাষায় আক্রমণ শানিয়ে মোদী বলেন, 'অসমের মানুষ কংগ্রেসের জোটকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।’

ভোটের আবহে তপ্ত অসমের মাটি

ভোটের আবহে তপ্ত অসমের মাটি

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার পাশাপাসি ভোটের আবহে তপ্ত অসমের মাটিও। চলছে ভোটগ্রহণ পর্ব। এদিকে এই নির্বাচনে বাংলার পাশাপাশি অসমকেো পাখির চোখ করেছে বিজেপি। এমনকী সেখানে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। আর তাতেই অসমের নির্বাচনী প্রচারে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় পদ্ম শিবির। গত কয়েকমাসে অসমের মাটিতে একাধিকবার দেখা মিলছে মোদী-শাহের মতো পদ্ম শিবিরের একাধিক তাবড় তাবড় নেতাদের।

বিজেপির উন্নয়নের ফিরিস্তি মোদীর গলায়

বিজেপির উন্নয়নের ফিরিস্তি মোদীর গলায়

অন্যদিকে এদিন কোকরাঝড়ে নির্বাচনী প্রচারে গত পাঁচ বছরে রাজ্যে বিজেপির উন্নয়নের ফিরিস্তি শোনাতেই বেশি ব্যস্ত থাকতে দেখা গেল মোদীকে। এমনকী অসমের মানুষ উন্নয়ন,শান্তি ও বাড়তি নিরাপত্তা পেতেই অসমের মানুষ এনডিএ সরকাররে উপরে আস্থা রেখেছেন বলেও জানান মোদী। এই নির্বাচনেও সেই বিশ্বাস অটুট থাকবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী।

কংগ্রেসের মিথ্যা ও চক্রান্তকে বুঝুন, বার্তা মোদীর

কংগ্রেসের মিথ্যা ও চক্রান্তকে বুঝুন, বার্তা মোদীর

মোদীর কথায় কংগ্রেস জমানায় অসমকে বোমা, গুলির মাঝে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল। সেখানেই এনডিএ সরকার তাঁদের অসমে শান্তি ও সম্মান ফিরেয়ে এনেছে। পাশাপাশি এদিনের সভায় কংগ্রেসের জোটসঙ্গী এআইইউডিএফকেও কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ' কংগ্রেসের মিথ্যা ও চক্রান্তকে বুঝুন আপনারা। ক্ষমতায় আসার জন্য তাঁরা এই ধরনের মানুষের সঙ্গে জোট বেঁধেছে।'

কী বলছে অসম ভোটের সমীকরণ ?

কী বলছে অসম ভোটের সমীকরণ ?

প্রসঙ্গত উল্লেখ্য, এবারের নির্বাচনে অসমে বিরোধী মহাজোটে রয়েছে কংগ্রেস, এআইইউডিএফ, বাম সহ প্রধান বিরোধী দলগুলি। এই প্রথমবার একসঙ্গে এল কংগ্রেস ও আজমলের এআইইউডিএফ। মূলত বিজেপি ঠেকাতেই এই জোট বলে জানাচ্ছেন কংগ্রেসের নেতারা। অন্যদিকে অসমে মুসলিম ভোট ব্যাঙ্কের উপর বড় আধিপত্য রয়েছে আজমলের। সেটা মাথায় রেখেই পথ চলতে চাইছে কংগ্রে। জোটে রয়েছে সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল ও নবগঠিত আঞ্চলিক গণমোর্চাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+