ভারতে 'ওয়ার্ক ফ্রম হোম' প্রক্রিয়া কি বিপাকে পড়তে চলেছে! সংসদীয় কমিটির প্রস্তাব ঘিরে জল্পনা
ভারতে ভিপিএন পরিষেবায় নিষেধাজ্ঞা জারির দাবি করছে স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। 'মিডিয়ানামা' নামের এক বেসরকারী সংবাদমাধ্যমের খবরে এমনই এক তথ্য প্রকাশিত হয়েছে। মূলত ভিপিএন অ্যাপগুলির কারণে এই ভিপিএন পরিষেবাকেই ভারতে বন্ধ করার কথা বলা হচ্ছে। ফলে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে শুরু হচ্ছে জল্পনা। তবে স্বভাবতই প্রশ্ন উঠতে পারে যে, এই ভিপিএন অ্যাপগুলি থেকে বা ভিপিএন পরিষেবা থেকে দেশ কোন অসুবিধার মুখে পড়ছে, যার জেরে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি এমন এক দাবি সরকারের কাছে করছে? এমন দাবির নেপথ্যে রয়েছে দেশের নিরাপত্তা পরিস্থিতি।

কেন এমন প্রস্তাব?
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনকে নিষিদ্ধ করা নিয়ে এদিন স্বারাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটি কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে। মূলত, ভিপিএন থেকে সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা বারবার দেশে দেখা দিচ্ছে। এর সঙ্গেই প্রবলভাবে বহু কু চক্র গড়ে উঠছে এমন ভিপিএন পরিষেবার দ্বারা। আর তার কারণেই এমন প্রস্তাব দিয়েছে কমিটি। সংবাদমাধ্যম মিডিয়া নামার খবর অনুযায়ী, স্থায়ীভাবে দেশে ইন্টারনেটে ভিপিএন নিষিদ্ধকরণের প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। ভিপিএনকে স্থায়ীভাবে ব্লক করার যে প্রস্তাব সংসদীয় প্যানেল দিয়েছে তাতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের হাত ধরে সাহায্য় নিয়ে এমন পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।

করোনা পরিস্থিতিতে ভিপিএন কতটা কার্যকরী হয়েছে?
মূলত, অফিস না গিয়ে যাঁরা করোনা পরিস্থিতিতে বাড়ি থেকে কাজ করছেন, তাঁদের ক্ষেত্রে এই ভিপিএন পরিষেবা বেশ কার্যকরী হয়েছিল। এই পরিষেবার হাত ধরে বহু কর্মী করোনা পরিস্থিতিতে বাড়ি থেকে কাজ করতে পারছেন। ফলে তা ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে সুবিধা দিয়েছে প্রভূত পরিমাণে।

কমিটির প্রস্তাব কী?
মূলত, সংসদীয় কমিটি মূলত যে প্রস্তাব দিয়েছে তাতে বলা হয়েছে ভিপিএনএর ব্যবহার ও ডার্ক ওয়েব নিয়ে মূল সমস্যা রয়েছে । ফলে এই দুটি বিষয়ের ব্যবহারে যাতে খানিকটা লাগাম টানা যায়, তার বার্তা সংসদীয় কমিটি দিয়েছে কেন্দ্রকে। মূলত, ডার্ক ওয়েব বা ভিপিএন-এর হাত ধরে সাইবার নিরাপত্তাজনিক বিভিন্ন জাল বেঙে ফেরে বহু ধরনের অবৈধ কাজ চলছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ভিপিএন সহজলভ্য। আর তা সহজেই ডাউনলোড করে ফেলা যাচ্ছে। বহু সংস্থা এর বিজ্ঞাপনও দিচ্ছে। আর বাড়বড়ন্ত ভিপিএন ডাউনলোড অ্যাপ নিয়েই রয়ে যাচ্ছে বহু উদ্বেগ। দাবি সংসদীয় প্যানেলের।

ওয়ার্ক ফ্রম হোম ও ভারতে করোনা পরিস্থিতির লকডাউন
এদিকে করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন ভিপিএন এর সহায়তা নিয়ে দেশের একটা বড় অংশের সংস্থাগুলি ওয়ার্ক ফ্রম হোম-এ নিজেদের গতিবিধি এগিয়ে নিয়ে গিয়েছে। তবে যদি ভিপিএর পরিষেবার ক্ষেত্রে সংসদীয় প্যানেলের প্রস্তাব গৃহিত হয় ,তাহলে ওয়ার্ক ফ্রম হোম পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হবে। এদিকে, ২০২১ সালের মার্চেই সার্ভিস সেক্টরের জন্য বেশি করে ওয়ার্ক ফ্রম হোম পরিষেবা চালু করার বার্তা দিয়েছে কেন্দ্র। সেই জায়গা থেকে আগামী দিনে কেন্দ্র কোন অবস্থানের দিকে যাবে, তা নিয়ে রয়েছে বহু জল্পনা।












Click it and Unblock the Notifications