Parliament Security Breach: সংসদে হানায় জুতোয় পকেট তৈরি করা মুচির খোঁজ! যোগীর সাহায্যপ্রার্থী দিল্লি পুলিশ
Parliament Security Breach: এখনও অধরা সংসদের সুরক্ষা লঙ্ঘন করে ঢুকে পড়া দুই যুবকের জুতোয় পকেট তৈরি করে দেওয়া মুচি। এব্যাপারে দিল্লি পুলিশ যোগী আদিত্যনাথের লখনৌ পুলিশের সাহায্য চেয়েছে। কেননা দিল্লি পুলিশ এব্যাপারে লখনৌ গিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারেনি।
প্রসঙ্গত গত ১৩ ডিসেম্বর সংসদে সন্ত্রাসবাদী হামলার বার্ষিকীর দিন নিরাপত্তা লঙ্ঘন করে সাগর ও মনোরঞ্জন নামে দুই যুবক জিরো আওয়ারের সময় লোকসভার পাবলিক গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়ে এবং ক্যানিস্টার থেকে হলুদ ধোঁয়া ছড়িয়ে দেয়। সেই ক্যানিস্টার রাখা ছিল দুজনের জুতোর সোলের মধ্যে।

এই যুবক মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহার থেকে দর্শকদের ব্যবহারের পাশ নেয় এবং লোকসভার দর্শক আসনে যাওয়ার জন্য ব্যবহার করে।
দিল্লি পুলিশ এই ঘটনায় জুতোর সোলের মধ্যে পকেট তৈরি করা মুচিকে মামলায় সাক্ষী করতে চায়। সাগর নামে যুবক প্রথমে নিজেই জুতোর সোলে পরিবর্তনের চেষ্টা করে ব্যর্থ হয়। তারপর সে সাইকেলে যায় লখনৌয়ের আলমবাগের এক মুচির কাছে। ইতিমধ্যে দিল্লি পুলিশের একটি দল ওই মুচির সন্ধানে লখনৌতে গিয়েছিল, কিন্তু তারা খুঁজে পেরে আপাতত ব্যর্থ হয়েছেন।
দিল্লি পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় সাগর জানিয়েছেন, তিনি নিজেই জুতোর সোলে পকেট তৈরির চেষ্টা করেছিলেন। কারণ তিনি জানতে পেরেছিলেন, সংসদে প্রবেশের সময় সেগুলি পরীক্ষা করা হয় না। নিজের চেষ্টা সফল না হওয়ার সে লখনৌয়ের আলমবাগের মুচির কাছে যায়।
জিজ্ঞাসাবাদে সাগর আরও জানিয়েছে, বাড়ির কাছের একটি দোকান থেকে য়ে ৫৯৫ টাকা দিয়ে দুজোড়া জুতো কিনেছিল এবং পরে তা নিয়ে সাইকেলে আলমবাগে গিয়েছিল মুচির কাছে। তার কথায় ওই মুচি বাম জুতোর ভিতরে পকেট তৈরি করে দেয়। কিন্তু সেই পকেটটিকে ঠিক রাখতে জুতোর তলায় অতিরিক্ত রবারের সোল লাগিয়ে দেয়।
দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দল ওঅই মুচির সন্ধানে লখনৌয়ের আলমবাগে যায় এবং সেখানকার কয়েকজন মুচিকে জিজ্ঞাসাবাদ করে। দিল্লি পুলিশ এই ঘটনায় ওই মুচিকে সাক্ষী করতে চায়। যে কারণেই তারা লখনৌ পুলিশের দ্বারস্থ হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, দিল্লি পুলিশের দলটি লখনৌয়ের আলমবাগের রামনগরে সাগরের বাড়ি থেকে একজোড়া জুতো, জুতোর সোল উদ্ধার করেছে। এছাড়া তার বাড়ি থেকে স্বাধীনতা সংগ্রামী শহিদ ভগত সিংয়ের ওপরে লেখা ডায়েরি ও কিছু বই উদ্ধার করেছে। সাগরের পরিবার তদন্তকারীদের জানিয়েছে, ভগত সিংকে সে ভালবাসে।
সাগরের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা গিয়েছে, যে ভগত সিং এবং কিউবার বিপ্লবী নেতা চে গুয়েভেরার সম্পর্কিত বিষয়বস্তু শেয়ার করেছে। দ্বাদশ শ্রেণি পাশ সাগর লখনৌতে ই-রিকশা চালকের কাজ করতেন। তাঁর বাবা রোশনলাল শর্মা একজন কাঠের মিস্ত্রি এবং মা একজন গৃহিনী।
দিল্লি পুলিশ ইতিমধ্যে সাগরের পরিবারের সদস্য, বন্ধু এবং যে দোকান থেকে জুতো কিনেছিল, তার মালিকের জবানবন্দি রেকর্ড করেছে। অন্যদিকে দিল্লি পুলিশ সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সাগর ও মনোরঞ্জন ছাড়াও , নীলম, অমল শিন্ডে, ললিত ঝা এবং মহেশ কুমাওয়াত নামে আরও চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ছয়জনের বিরুদ্ধেই ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications