করোনায় স্কুল খোলার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা! প্রধানমন্ত্রীকে দাবিপত্র প্রায় দুলক্ষ অভিভাবকের

স্কুল খোলার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা! প্রধানমন্ত্রীকে দাবিপত্র প্রায় দুলক্ষ অভিভাবকের

দেশে করোনা পরিস্থিতির উন্নতি কিংবা প্রতিষেধক বের না হাওয়া পর্যন্ত স্কুলগুলিকে বন্ধ রাখা হোক। এমনটাই দাবি দেশব্যাপী অভিভাবকদের। সারা দেশের প্রায় দুলক্ষ অভিভাবক এনিয়ে একদাবি পত্রে স্বাক্ষর করেছেন। যা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

সরকারের ঘোষণা

সরকারের ঘোষণা

কেন্দ্রের তরফে জানানো হয়েছিল স্কুল, কলেজ, কোচিং সেন্টার কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা হবে জুলাইয়ে। তবে তার আগে রাজ্য সরকারগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আলোচনা করে নেবে।

সরকারের খারাপ সিদ্ধান্ত

সরকারের খারাপ সিদ্ধান্ত

অভিভাবকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্কুল খোলা নিয়ে এই ঘোষণা, সরকারের খারাপ সিদ্ধান্ত। এটা আগুনের সঙ্গে খেলা করা হচ্ছে। বর্তমান শিক্ষাবর্ষ ই-লার্নিং-এর মাধ্যমে চালানোরও দাবি তোলা হয়েছে অভিভাবকদের তরফ থেকে।

অভিভাবকদের প্রশ্ন

অভিভাবকদের প্রশ্ন

অভিভাবকদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, যদি ভার্চুয়াল লার্নিং নিয়ে স্কুলগুলির দাবিই সত্যি হয়, তাহলে বাকি শিক্ষাবর্ষটা কেন একইভাবে চালিয়ে যাওয়া হবে না, প্রশ্ন তোলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+