শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত করাতে চাননি নেহরু, দাবি জেপি নাড্ডার
ফের নেহরুর সমালোচনায় সরব হল বিজেপি। রবিবার বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা দাবি করেছেন, গোটা দেশ তদন্তের দাবি জানালেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত করাননি তৎকালীন প্রধানমন্ত্রী জওহর লাল
ফের নেহরুর সমালোচনায় সরব হল বিজেপি। রবিবার বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা দাবি করেছেন, গোটা দেশ তদন্তের দাবি জানালেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত করাননি তৎকালীন প্রধানমন্ত্রী জওহর লাল নেহরু। রবিবার রাজধানী দিল্লিতে শহিদ পার্কে দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে জেপি নাড্ডা জানিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান কখনও বিফলে যাবে না। নরেন্দ্র মোদীও টুইটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিতে শ্রদ্ধা জানান।

টুইটে মোদী লিখেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন প্রকৃত দেশভক্ত এবং জাতিয়তাবাদী ছিলেন। তার জন্যই দেশ এক হতে পেরেছিল। তাঁর জন্যই ১৩০ কোটি ভারতীয়কে এক হয়ে রয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন তাঁকে শ্রদ্ধা জানান। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে একাধিক শীর্ষ বিজেপি নেতারা এসে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানান। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মৃত্যুদিবস পালন করা হচ্ছে। কলকাতায় রাজ্য সরকারের তরফ থেকে কেওড়াতলা মহাশশ্মানে বিজেপি নেতার স্মৃতিতে শ্রদ্ধা জানানো হয়। শোভনদেব চট্টোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রীরা এদিন শ্রদ্ধা জানান।












Click it and Unblock the Notifications