Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengal Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের নির্দেশ চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টে কমিশন

West Bengal Panchayat Election 2023: ৪৮ ঘন্টার মধ্যেই ভোলবদল কমিশনের! পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন।

গত কয়েকদিন আগেই ভোটে কেন্দ্রীয় বাহিনী ( Central Force) মোতায়েনের নির্দেশ দেন প্রধান বিচারপতির (West Bengal Panchayat Election 2023) ডিভিশন বেঞ্চ। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের। কিন্তু আজ শনিবার শীর্ষ আদালত বন্ধ।

 সুপ্রিম কোর্টে রাজ্য নির্বাচন কমিশন

ফলে 'ই-ফাইলিং'এর মাধ্যমে আদালতে আবেদন জানানো হয়েছে কমিশন (West Bengal Panchayat Election 2023) রাজ্যের তরফে। ফলে এই মামলা কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের একবার আইনি জটিলতা তৈরি হল বলেই মত আইনজীবীদের।

বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েত নির্বাচনে (West Bengal Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনী মোতায়ের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশ জারি করে। শুধু তাই নয়, ৪৮ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশও দেওয়া হয়। সেই মতো আজ শনিবারই শেষ হচ্ছে হাইকোর্টের ( Calcutta HighCourt) বেঁধে দেওয়া ৪৮ ঘন্টার সময়সীমা।

আর এরই মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। তবে হাইকোর্টের নির্দেশ সামনে আসার পরেই হাইকোর্টের নির্দেশ কার্যকর করার কথা বলেন রাজীব সিনহা। যদিও সুপ্রিম কোর্টে যাওয়ার একটা আশঙ্কা প্রথম থেকেই ছিল।

আর এর মধ্যেই শুক্রবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে একটি বৈঠক হয়। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কমিশন। আর সেই মতো বেলা গড়াতেই মামলা শীর্ষ আদালতে। আর সেই আবেদনে কমিশনের দাবি, বাংলাতে সব জেলাতে এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিস্থিতি নেই। ফলে নির্দেশ পুনবিবেচনা করার আবেদন জানানো হয়েছে কমিশন এবং রাজ্যের তরফে।

নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা

রাজ্য নির্বাচন কমিশনের এহেন ভুমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। শান্তিপূর্ণ ভাবে রাজ্যে ভোট হোক তা কমিশন কি চায় না? তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিজেপির দাবি, কমিশন তৃণমূল সরকারের কথাতেই যে চলছে তা ফের একবার স্পষ্ট হল।

বলে রাখা প্রয়োজন, শুক্রবারই সারা রাজ্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি জায়গাতে অশান্তি হচ্ছে। আর তা দেখিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলেও দাবি করেন তৃণমূল সুপ্রিমো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+