করোনা সংক্রমণের প্রকোপ বৃদ্ধিতে কি বায়ুদূষণের প্রভাব, গবেষণার চমকপ্রদ তথ্য
করোনার সংক্রমণের সঙ্গে দূষণের ওতপ্রোত যোগসূত্র পেয়েছে প্যান ইন্ডিয়ার একটি গবেষণা। ওই গবেষণা থেকে উঠে এসেছে একটি চমকপ্রদ তথ্য।
করোনার সংক্রমণের সঙ্গে দূষণের ওতপ্রোত যোগসূত্র পেয়েছে প্যান ইন্ডিয়ার একটি গবেষণা। ওই গবেষণা থেকে উঠে এসেছে একটি চমকপ্রদ তথ্য। মুম্বই এবং পুনের যে সমস্ত অঞ্চলে পরিবহণ এবং শিল্প খাত থেকে উচ্চ বায়ুদূষণ হত, সেখানে করোনার সংক্রমণের বাড়বাড়ন্ত এবং মৃত্যু হয়েছে। হয়ে উঠেছে করোনার হটস্পট।

স্টাডি লিঙ্ক পলিউশনের শিরোনামে এই গবেষণায় অত্যন্ত দূষিত অঞ্চলে বসবাসকারী লোকেরা কীভাবে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন, তা নিয়ে আলোচনা করা হয়েছে। সমীক্ষাটি ভুবনেশ্বরের উৎপল বিশ্ববিদ্যালয় থেকে ডাঃ সরোজ কুমার সাহু এবং পুনম মঙ্গলরাজ পরিচালনা করেছিলেন।
সমীক্ষায় দেখা যায়, ২০২০ সালের মার্চ থেকে নভেম্বর ২০২০ পর্যন্ত করোনার প্রকোপ পর্যবেক্ষণ করা হয়েছে। ৩৬টি রাজ্য থেকে ১৬টি শহর বেছে নিয়ে মূল্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের মুম্বই ও পুনে তার মধ্যে উল্লেখযোগ্য। এই গবেষণা অনুসারে জেলা পর্যায়ের বায়ু দূষণের ডেটা এবং করোনা সংক্রমণের গুরুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক রয়েছে।
গবেষণায় দেখা গিয়েছে, যে অঞ্চলগুলিতে পরিবহন এবং শিল্পকর্মের ফলে পেট্রোল, ডিজেল এবং কয়লার মতো বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয়েছে, দূষণ ছড়িয়েছে বাতাসে, সেখানে অনেক বেশি সংখ্যক করোনা আক্রান্ত হয়েছেন। গবেষণার শীর্ষস্থানীয় লেখক ডাঃ সাহু বলেছেন, মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব এবং করোনার উপর প্রভাবের যোগসূত্র একইরকম।












Click it and Unblock the Notifications