Cyber War: শুরু হয়ে গেল 'যুদ্ধ'! প্রথমেই পাকিস্তানকে বলে বলে গোল দিল ভারত, ব্যর্থ পাকিস্তান
India Pakistan Cyber War: পহেলগাঁও হামলার ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে! এখনও পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। একটাই দাবি, কড়া ভাষায় পাকিস্তানকে জবাব দেওয়ার এটাই সঠিক সময়।
একদিকে দাবি উঠছে পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ার অন্যদিকে আরও একবার সার্জিকাল স্ট্রাইক চালানোর দাবি ক্রমশ জোরাল হচ্ছে। এই পরিস্থিতি ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে।

আর এর মধ্যেও একের পর এক নোংরা খেলা পাকসেনার!
ভারতীয় সেনার ওয়েবসাইটে সাইবার হামলার চেষ্টা! হামলার চেষ্টা (India Pakistan Cyber War) আরও একাধিক ওয়েবসাইটে। একবার নয়, একাধিকবার এই সাইবার হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। যদিও বারবার সব খেলা ব্যর্থ হয় পাকিস্তানের। এক রিপোর্টকে উল্লেখ করে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর, দু'বার ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করা হয়েছে। যদিও তা সফল হয়নি পাক সেনার সাইবার টিম!
India Pakistan Cyber War: টার্গেটে একাধিক ওয়েবসাইট
ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি এই সাইবার হামলা সম্পূর্ণ ভাবে ব্যর্থ করে দেয়। জানা যাচ্ছে, এই ঘটনার পর সমস্ত জরুরি সরকারি ওয়েবসাইটগুলির নিরাপত্তা বিশেষ ভাবে বাড়ানো হয়েছে। এজন্য বিশেষ তথ্যপ্রযুক্তি টিম কাজ করছে বলেও দাবি।
পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানে 'কূটনৈতিক স্ট্রাইক' চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সিন্ধু চুক্তি বাতিল করে সে দেশকে একেবারে শুকিয়ে মারার প্ল্যান রেডি ভারতের। আর অন্যদিক পাকিস্তানের নিশানায় ভারতীয় ওয়েবসাইটগুলি। জানা যাচ্ছে,
ভারতের শিক্ষামূলক ও উন্নয়নমূলক ওয়েবসাইটগুলিকেও নিশানা করেছে পাকিস্তান। IOK Hacker নামে একটি গ্রুপ বারবার অনলাইনে হামলা চালানোর চেষ্টা করছে, তবে ভারতের সাইবার নিরাপত্তা বেশি হওয়ায় ধরা পড়ে গিয়েছে বিষয়টা।
সূত্রের খবর, শ্রীনগরের আর্মি স্কুল, রানিখেতের স্কুলগুলিকেও টার্গেট করা হয়েছে। এমনকী আর্মি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এয়ার ফোর্সের প্লেসমেন্ট অর্গানাইজেশনের পোর্টালেও হামলা করার চেষ্টা হয়েছিল। সবক্ষেত্রেই বুঝতে পেরে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। বারবার চেষ্টা করেও কার্যত হতাশ পাকিস্তানের সাইবার অপরাধীরা।
India Pakistan Cyber War: ব্লক করা হয়েছে একাধিক সোশ্যাল মাধ্যম
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনে পাকিস্তানের একাধিক ওয়েবসাইট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এমনকী বহু সোশ্যাল সাইট, টুইটার পেজও নিষিদ্ধ করা হয়েছে। আর সেই তালিকায় শোয়েব আখতার থেকে শুরু করে খোদ পাক সরকারের প্রতিরক্ষামন্ত্রীও আছেন বলেও জানা যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications