বাস্তবকে মেনে নিয়ে অযথা নাকগলানো বন্ধ করুক পাকিস্তান, কাশ্মীর ইস্যুতে ফের সাবধান করল ভারত
পাকিস্তানের বাস্তবকে মেনে নিয়ে কাশ্মীরের মতো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করা উচিত।
পাকিস্তানের বাস্তবকে মেনে নিয়ে কাশ্মীরের মতো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করা উচিত। এমনটাই জানিয়ে ইসলামাবাদকে কড়া আক্রমণ শানাল নয়াদিল্লি। কারণ কাশ্মীরে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই পাকিস্তান একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে। যা নিয়ে ভারত যারপরনাই বিরক্ত।
|
ভারত ইতিমধ্যে কাশ্মীর নিয়ে তাদের অবস্থান অন্য দেশের কাছে তুলে ধরেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এমনটাই জানিয়েছেন।
|
বুধবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক করে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেন। শুধু তাই নয়, ট্রেন যোগাযোগ বন্ধ, ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ, ইত্যাদি নানা পন্থ নিয়েছে পাকিস্তান। যা দেখে ভারত বলছে, বাস্তব মেনে লাফালাফি বন্ধ করুক পাকিস্তান। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই সহজ সত্যটা পাকিস্তানকে উপলব্ধি করতে হবে।
|
ভারত জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে উন্নয়নের স্বার্থে ভারতের সংসদ কিছু সিদ্ধান্ত নিয়েছে। যা সংবিধানের একটি ধারার কারণে কাশ্মীরবাসীকে বঞ্চিত করে রেখেছিল। এর ফলে ভূস্বর্গে সামাজিক ও আর্থিক বৈষম্য কমবে। এবং অর্থনৈতিক উন্নয়নের পথে ভূস্বর্গ এগিয়ে যাবে। এছাড়া পাকিস্তান আকাশপথ বন্ধ করেনি বলেও জানানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications