পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার জঙ্গিদের হাতে চলে যাওয়ার আশঙ্কা
পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার পুরোটাই চলে যেতে পারে জঙ্গিদের দখলে। এমনটাই আশঙ্কা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার পুরোটাই চলে যেতে পারে জঙ্গিদের দখলে। এমনটাই আশঙ্কা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ভারতীয় উপমহাদেশে পরমাণু অস্ত্র সংক্রান্ত বিপদের আশঙ্কা ক্রমশ বাড়ছে।

দক্ষিণ এশিয়াতে এই নিয়ে আগামিদিনে বড় কূটনৈতিক সঙ্কট আসতে পারে। বিশেষ করে পাকিস্তানের হাতে থাকা পরমাণু অস্ত্রভাণ্ডার চলে যেতে পারে জঙ্গিদের দখলে। গত সোমবার দক্ষিণ এশিয়া নিয়ে ট্রাম্প প্রশাসন যে নীতি ঘোষণা করেছে তাতে স্পষ্ট করে আশঙ্কা করা হয়েছে যে পরমাণু অস্ত্রভাণ্ডার ভুল হাতে চলে যেতে পারে।
যার ফলে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব আগামিদিনে আরও বাড়তে পারে। তাই এই এলাকার টেনশন কমাতে ভারত-পাকিস্তানের আলোচনায় বসারও সুপারিশ করেছে আমেরিকা।
পাশাপাশি জঙ্গিদের আশ্রয় দেওয়া নিয়ে পাকিস্তানকে সরাসরি বিঁধেছে ট্রাম্প প্রশাসন। পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্য। যার ফলে দুই পরমাণু শক্তিধর দেশ বিবাদে জড়াতে পারে। পাশাপাশি পাকিস্তানি সেনা জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে অক্ষম বলেই মত হোয়াইট হাউসের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications