আগামী ২-৩ দিনের মধ্যেই ভারতে ঢোকার জোরদার চেষ্টায় পাক-জঙ্গিরা! সেনায় সতর্কতা

আগামী ২-৩ দিনের মধ্যেই ভারতে অনুপ্রবেশ করতে চলেছে জঙ্গিরা!

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। বিশ্ব দরবার থেকে এই ইস্যুতে বার বার ইমরান খান খালি হাতে ফিরে আসবার পর , এবার পাল্টা প্রতিশোধে ভারতের বুকে জঙ্গি হামলা চালাবার ছকে মনোনিবেশ করেছে ইসলামাবাদ। এমনই দাবি, ভারতীয় সেনার। সম্মুখ সমর নয়, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে দিল্লিকে নিশানা করতে চাইছে ইসলামাবাদ , বলেও তথ্য উঠে আসছে।

 ৪৫০ জন জঙ্গি প্রস্তুত অনুপ্রবেশের জন্য

৪৫০ জন জঙ্গি প্রস্তুত অনুপ্রবেশের জন্য

ভারতে প্রবেশ করতে মুখিয়ে রয়েছে ৪৫০ জন জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরে এই জঙ্গি লঞ্চপ্যাড তৈরি হয়ে রয়েছে বলে খবর রয়েছে সেনা সূত্রে। এদিকে, খবর গত দু'মাসে ভারতে প্রবেশ করেছে ৬০ জন জঙ্গি।

আগামী ২-৩ দিনে ভারতে প্রবেশ করতে চলেছে জঙ্গিরা

আগামী ২-৩ দিনে ভারতে প্রবেশ করতে চলেছে জঙ্গিরা

সেনা সূত্রে জানা গিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে জোরদারভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে চলেছে পাকিস্তানি জঙ্গিরা। এমনই দাবি সেনার। আর এই অনুপ্রবেশ , কাশ্মীরের পথে হতে পারে বলেও খবর। পাক অধিকৃত কাশ্মীরে ৪৫০ জনের জঙ্গি লঞ্চপ্যাড এই কাজের জন্য প্রস্তুত।

বালাকোট জেগে উঠছে

বালাকোট জেগে উঠছে

প্রসঙ্গত, আজই সেনা প্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন, বালাকোটে যে জঙ্গি শিবিরে ভারত 'সার্জিক্যাল স্ট্রাইক ২.০' চালিয়েছে, সেই জায়গায় ফের একবার সক্রিয় হতে শুরু করে দিয়েছে পাকিস্তানের জঙ্গিরা। ফের বালাকোটে পাক জঙ্গিদের প্রশিক্ষণ শুরু হয়েছে বলে ভারতীয় সেনা প্রধান দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+