এবার দীপাবলি জয়সলমের সীমান্তে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জওয়ানদের কাছে প্রধানমন্ত্রী

এবার দীপাবলি জয়সলমের সীমান্তে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জওয়ানদের কাছে প্রধানমন্ত্রী

এবারও সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁর ডেস্টিনেশন জয়সলমের সীমান্ত। সকালেই সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনা প্রধান এমএম নারাভনে এবং বিএসএফের ডিরেক্টর জেনারেল রাকেশ আস্থানা। জয়সলমের সীমান্তের লঙ্গেওয়ালা সীমান্তে এবার দীপাবলি কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর দীপাবলি

মোদীর দীপাবলি

প্রতিবারের মতো এবারও জওয়ানদের সঙ্গে সীমান্তে দীপাবলি উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পশ্চিমভারতের সীমান্তে জয়সলমেরকে বেছে নিয়েছেন তিনি। জয়সলমেরের লঙ্গেওয়ালা সীমান্তে সীমান্তরক্ষী বিএসএফ জওয়ানদের সঙ্গে সময় কাটাবেন তিনি। সকালেই সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন
চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনা প্রধান এমএম নারাভনে এবং বিএসএফের ডিরেক্টর জেনারেল রাকেশ আস্থানা।

 দেশবাসীকে শুভেচ্ছা

দেশবাসীকে শুভেচ্ছা

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি লিখেছেন, এই আলোর উৎসব সবার জীবনে আনন্দ এবং সমৃদ্ধি আনুক। সকলে সুস্থ থাকুন। করোনা আবহে এবার একটু অন্যরকম দীপাবলি কাটাবেন দেশবাসী। অধিকাংশ রাজ্যই বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

শহীদদের স্মরণে উৎসর্গ

শহীদদের স্মরণে উৎসর্গ

গতকাল পাক সীমান্তে গোলাগুলি বর্ষণে ভারতের ২ জওয়ান শহিদ হয়েছেন। তাঁদের স্মরণে প্রদীপ জ্বালিেয় দীপাবলির প্রার্থনা করার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। গতকাল পাকিস্তানের গুলি বর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী। পাকিস্তান কাপুরুষের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

আলোর উৎসব দীপাবলি

আলোর উৎসব দীপাবলি

এর আগেও প্রধানমন্ত্রী সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। ২০১৪ সাল থেকেই পর পর সীমান্তে দীপাবলি উদযাপন করে চলেছেন তিনি। উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর সীমান্তে পর পর দীপাবলি উদযাপন করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+