‌নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ পি চিদাম্বরমের

‌নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ পি চিদাম্বরমের

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম তীব্র নিন্দা করলেন মোদী সরকারের। তিনি জানিয়েছেন যে আইনি যাচাই করা হয়নি এই খসড়া বিলের।

‌নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ পি চিদাম্বরমের


রাজ্যসভায় কার্যক্রম চলার সময়ই চিদাম্বরম বলেন, '‌এই সরকার সংসদকে বলছে যে সরকারের সম্পূর্ণ অসাংবিধানিক বিলকে সমর্থন করতে।’‌ জামিনে সদ্য ছাড়া পেয়েছেন প্রাক্তন এই মন্ত্রী, তিনি এই বিতর্কিত বিল নিয়ে বলেন, '‌এই সরকার তাদের হিন্দুত্ব আদর্শকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিলের সাহায্য নিচ্ছে। এটা সত্যিই খুব দুঃখের দিন’‌। খসড়া বিলের ভবিষ্যত এবং তার আইনি পরীক্ষা প্রসঙ্গে চিদাম্বরম বলেন, '‌আপনারা কি মনে করেন এটা এখানেই থেমে যাবে?‌ এটা বিচারপতিদের কাছে যাবে। কিন্তু বিচারপতি এবং আইনজীবিরা নির্বাচিত হন না, কিন্তু তারাই অবশেষে সিদ্ধান্তটা নেবেন।’‌

বিলে অনুপ্রবেশকারীদের নিয়ে নয়া আইন প্রসঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, '‌আপনি কি করে তিনটে দেশকে বেছে নিলেন এবং অন্য প্রতিবেশী দেশগুলিকে ছেড়ে দিলেন।’‌ তিনি আরও বলেন, '‌আজ আমরা যা করছি তা এই অখ্যাত বিলের মাধ্যমে ভেঙে ফেলা হচ্ছে।’‌ এর আগেও এই বিলের বিরোধিতা করে তিনি জানিয়েছিলেন যে, লোকসভা নির্বাচনে অবিবেচকের মতো বিজেপিকে ভোট দেওয়ার খেসারত দিতে হচ্ছে নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে। নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)–কে 'অসাংবিধানিক’ আখ্যা দিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এ ভাবেই আক্রমণ শাণিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+