সিএএ-নিয়ে মোদীকে কী পরামর্শ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?
সিএএ নিয়ে পাঁচ জন সমালোচকে নিয়ে টেলিভিশনে প্রশ্ন উত্তর পর্বে বসুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদীকে এমনই পরামর্শ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।
সিএএ নিয়ে পাঁচ জন সমালোচকে নিয়ে টেলিভিশনে প্রশ্ন উত্তর পর্বে বসুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদীকে এমনই পরামর্শ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। গতকাল কলকাতায় মোদী বলেছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইনে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি। তার প্রেক্ষিতেই চিদাম্বরমের এই পরামর্শ

চিদাম্বরমের পরামর্শ
নিজের পছন্দের পাঁচ জন সমালোচকে নিয়ে সিএএ বিষয়ে প্রশ্নোত্তর পর্বে টেলিভিশনে বসুন প্রধানমন্ত্রী। জনতা তাঁদের আলোচনা শুনুন এবং শেষ পর্যন্ত কী সিদ্ধান্তে তাঁরা আসেন সেটাও জানতে পারবেন সাধারণ মানুষ। টুইটে সারাসরি মোদীকে আক্রমণ করে একথাই বলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি দাবি করেছেন তাহলেই মানুষ বুঝতে পারবেন সিএএ আসলে কী।

মোদীর দাবি
কলকাতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন বিরোধীরা অকারণে সিএএ নিয়ে রাজনীতি করছেন। কারণ তাঁরাও জানেন সিএএ আসলে কী। সিএএ-কে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি। মোদী দাবি করেছিলেন মহাত্মা গান্ধী নিজে পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের পক্ষে ছিলেন বলে।

একজোট হচ্ছে বিরোধীরা
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় একজোট হতে আজ দিল্লিতে বৈঠকে বসছে অবিজেপি রাজনৈতিক দলগুলি। তবে এই বৈঠকে থাকছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিএসপি সুপ্রিমো মায়াবতী। কংগ্রেসের সঙ্গে সম্পর্কে চিড় ধরাতেই দুই নেত্রী এই বৈঠকে আসছেন না বলে মনে করছেন রাজনীতিকরা।












Click it and Unblock the Notifications