হনুমান চালিশা পাঠ করবেন ওয়েইসি, পাল্টা আক্রামণ কপিল মিশ্রর
সংখ্যা গরিষ্ঠ একজোট হলে হনুমান চালিশা পাঠ করতে বাধ্য হবেন এআইএমআইএম প্রধান কপিল মিশ্র। এর অগে কেজরিওয়ালকে হনুমান চালিশা পাঠ করবেন বলে আক্রমণ করেছিলেন কপিল মিশ্র।
সংখ্যা গরিষ্ঠ একজোট হলে হনুমান চালিশা পাঠ করতে বাধ্য হবেন এআইএমআইএম প্রধান কপিল মিশ্র। এর অগে কেজরিওয়ালকে হনুমান চালিশা পাঠ করবেন বলে আক্রমণ করেছিলেন কপিল মিশ্র। গতকাল সংসদে জামিয়ার ছাত্রদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে ধারালো আক্রমণ শানিয়েছেন ওয়েইসি। তার প্রেক্ষিতেই কপিল মিশ্রর এই পাল্টা আক্রমণ।

ওয়েইসিকে আক্রমণ
কেজরিওয়ালের পর এবার এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে হনুমাল চাল্লিশা পাঠ করানোর কথা বললেন বিজেপি নেতা কপিল মিশ্র। তিনি বলেছেন, সংখ্যা গরিষ্ঠরা যদি রুখে দাঁড়ায় তাহলে হনুমান চাল্লিশা পাঠ করতে বাধ্য হবেন ওয়েইসি।

বিতর্কে কপিল মিশ্র
যদিও এই প্রথম নয় এর আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা। তার জন্য নির্বাচন কমিশন তাঁকে সতর্কও করেছে। গত ২২ এবং ২৩ জানুয়ারি কপিল মিশ্র টুইটে লিখেছিলেন ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভারত পাকিস্তানের লড়াই হবে। তারপরেই তাঁর প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা আরোপ করে কমিশন।

সিএএ নিয়ে বিতর্কিত মন্তব্য
সিএএ নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির এই নেতা। শাহিন বাগে পাকিস্তান প্রবেশ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। তার আগে সিএএ-র সমর্থনে প্রচারে নেমে দেশের বিশ্বাস ঘাতকদের গুলি করে মারার কথা তিনি প্রথম বলেছিলেন।












Click it and Unblock the Notifications