চাকরি পেতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ ১ কোটি তরুণ! নরেন্দ্র মোদীর পোর্টালে চাকরি প্রার্থীদের ভিড়
ভারতে কর্মসংস্থানের অভাব। এই নিয়ে সরব বিরোধীরা। তবে এরই মধ্যে দেশের চাকরিপ্রার্থীদের জন্য ত্রাতা হয়ে দেখা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে এক কোটিরও বেশি বেকার মানুষ মোদী সরকারের জব পোর্টালে চাকরির জন্য অনুরোধ করেছেন। ৬৭.৯৯ লক্ষ চাকরির তথ্য রয়েছে পোর্টালে। অবশ্য এর মধ্যে কতজন নথিবদ্ধ বেকার ওই চাকরি পেয়েছেন, সেই তথ্য সরকারি পোর্টালে নেই।

নথিবদ্ধ শূন্যপদের তথ্য প্রধানমন্ত্রীর পোর্টালে!
প্রধানমন্ত্রীর পোর্টালটিতে নথিবদ্ধ শূন্যপদ ও নথিবদ্ধ বেকার সম্পর্কে তথ্য দেওয়া হয় বলে জানা গিয়েছে। তবে এনসিএস পোর্টালের মাধ্যমে কতজন লোক চাকরি পেয়েছেন সে বিষয়ে তথ্য রাখা হয় না। এমনটাই জানানো হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে।

২০১৫ সালে চালু হয় প্রধানমন্ত্রীর এই পোর্টাল
২০১৫ সালে মোদি সরকার বিশেষ উদ্যোগ নেয় চাকরির খোঁজে থাকা বেকার ও কর্মী-সন্ধানে থাকা সংস্থাগুলিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার। এরপরই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই পোর্টালটি চালু হয়। এই পোর্টালে কর্মহীনরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্পর্কিত তথ্য দিয়ে একটি প্রোফাইল তৈরি করেন। একই সঙ্গে, চাকরি সরবরাহকারী সংস্থাগুলিও এখানে নিজেদের বিবরণ নথিবদ্ধ করতে পারে।

ধীরে ধঈরে জনপ্রিয়তা বাড়ে পোর্টালের, তবে চাকরি বেড়েনি!
জানা গিয়েছে পোর্টাল চালু হতেই সেই বছর ১ লক্ষ ৪৭ হাজার ৭৮০টি চাকরির কথা পোর্টালটির দ্বারা জানানো হয়েছিল। প্রথম বছর এই পোর্টালের মাধ্যমে চাকরি দেয় ৫৫৯টি সংস্থা। ধীরে ধীরে পোর্টালের খবর ছড়াতে শুরু করলে কর্মহীনদের ভিড় আরও বাড়তে শুরু করে এই পোর্টালে। বর্তমানে এক কোটি চার লক্ষ ৫৪ হাজার ৮০৮ জন বেকার এই পোর্টালে চাকরির সন্ধানে খোঁজ করছেন। যদিও শূন্যপদ মাত্র ২৬ হাজার ৩০৮টি।

পশ্চিমবঙ্গে কটা শূন্যপদ?
সবথেকে বেশি কর্মসংস্থান রয়েচে কর্নাটকে। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। এই দুই রাজ্যে যথাক্রমে ৪৫,৭৬৪ ও ৪২,৫০৬টি করে শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গে ৪,৪১৭টি শূন্যপদ রয়েছে।












Click it and Unblock the Notifications