৮০ বছরের বেশি পুরনো জুম্মা বিরতি বাতিল অসম বিধানসভায়, প্রশংসায় টুইট হিমন্ত বিশ্বশর্মার
অসম বিধানসভা আনুষ্ঠানিকভাবে দুই ঘন্টার জুম্মা বিরতি বাতিল করেছে। শুক্রবার ওই বিরতি পালন করা হত। ১৯৩৭ সালে মুসলিম লিগের সৈয়দ সইদুল্লা প্রথম এটি চালু করেছিলেন। তারপর থেকে স্বাধীনতার পরেও তা চলে আসছে।
এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঐতিহাসিক সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি দক্ষতা ও অগ্রগতিকে অগ্রাধিকার দেওয়ার জন্য স্পিকার বিশ্বজিৎ দাইমারি এবং বিধায়কদের প্রশংসা করছেন।

তিনি বলেছেন, পুরনো এই রীতি দূর করে, আরও উৎপাদনশীল এবং আধুনিক আইনি প্রক্রিয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি রাজ্যের ইতিহাসে একটি উল্লেখযোগ্য় মুহূর্ত বলেও মত প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ করা যেতে পারে বৃহস্পতিবার অসম বিধানসভা মুসলিম বিহা ও বিবাহ বিচ্ছেদ নথিভুক্তিকরণের আইন বাতিল করার জন্য একটি বিল পাশ করে। প্রসঙ্গত রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মনম্ত্রী যোগেন মোহন অসম মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নথিভুক্তি আইন ১৯৩৫ এবং অসম রিপিলিং অর্ডিন্যান্স ২০২৪ বাতিল করে ২২ অগাস্ট প্রথম অসম রিপিলিং বিল ২০২৪ পেশ করেন।
By doing away with the 2 hour Jumma break, @AssamAssembly has prioritised productivity and shed another vestige of colonial baggage.
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 30, 2024
This practice was introduced by Muslim League’s Syed Saadulla in 1937.
My gratitude to Hon’ble Speaker Shri @BiswajitDaimar5 dangoriya and our…
বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, তাদের লক্ষ্য হল শুধুমাত্র বাল্যবিহার রদ করা নয়, কাজি প্রথা থেকে বেরিয়ে আসাও। তিনি আরও বলেছিলেন, সরকার মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ নথিভুক্ত আইনের আওতায় আনতে চায়। তিনি বলেছিলেন, সব বিবাহের নথিভুক্তে সুপ্রিম কোর্টের আদেস অনুসারে করতে হবে। রাষ্ট্র এব্যাপারে কাজিদের মতো একটি ব্যক্তিগত সংস্থাকে সমর্থন করতে পারে না বলেও জানিয়েছিলেন তিনি।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট











Click it and Unblock the Notifications