পুজোর মুখে এল সুখবর! এবছরের জন্য সুদের হার বাড়াল ইপিএফও
পুজোর মুখে বেতনভোগীদের জন্য সুখবর। ইপিএফওতে সুদের হার ধার্য করা হয়েছে ৮.৬৫ শতাংশ। গতবছর এই সুদের হার ছিল ৮.৫৫ শতাংশ।
দুর্গাপুজোর মুখে বেতনভোগীদের জন্য সুখবর। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার জানিয়েছেন, এবছর দেশের প্রায় ছয় কোটি ইপিএফও সদস্য তাদের জমা থাকা টাকার ওপর গতবারের থেকে বেশি সুদ পাবেন। এবছরের জন্য সুদের হার ধার্য করা হয়েছে ৮.৬৫ শতাংশ। গতবছর এই সুদের হার ছিল ৮.৫৫ শতাংশ।

ইপিএফওতে বাড়ল সুদের হার
শ্রমমন্ত্রী জানিয়েছেন, সজস্যদের ২০১৭-১৮ সালের জন্য ইপিএফওতে সুদের হার ছিল ৮.৫৫ শতাংশ। নতুন সুদের হার ২০১৮-১৯ সালের জন্য প্রযোজ্য।

সুদের হার নিয়ে বিরোধ অর্থ ও শ্রমমন্ত্রকের
এই ঘোষণার আগে অবশ্য বিষয়টি নিয়ে শ্রমমন্ত্রক এবং অর্থমন্ত্রকের মধ্যে আলোচনা হয়। অর্থমন্ত্রী এই সুদ দেওয়ার বিরোধী ছিলেন বলেই জানা গিয়েছে। শ্রমমন্ত্রী তাঁকে জানান, ইপিএফও-র হাতে ৮.৬৫ শতাংশ সুদ দেওয়ার জন্য বাড়তি অর্থ রয়েছে।
ইপিএফ-এর সুদের হার ঠিক করেন সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস। এই বছরের ফেব্রুয়ারিতে হওয়া সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিসের বৈঠকে ৮.৬৫ শতাংশ করে সুদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সময় অর্থমন্ত্রক ইপিএফওকে জানায় সুদের হার ১০ বেসিস পয়েন্ট কম করার জন্য।

সুদ পেতে দেরি ৫ মাস
এদিকে দুই মন্ত্রকের বিরোধে সরকারের তরফ থেকে নির্দিষ্ট সময়ে সুদের হার ঘোষণা করা হয়নি। আর সদস্যদেরও সুদ পেতে দেরি হয় প্রায় ৫ মাস।ইপিএফ-এর সুদের হার সরকারি যে কোনও প্রকল্পের সুদের হারের থেকে বেশি।












Click it and Unblock the Notifications