উত্তর প্রদেশ এটিএস-এর অভিযান! গুলিতে মৃত্যু পণবন্দিকারীর, উদ্ধার ২৩ টি শিশু

শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ এটিএস-এর গুলিতে মৃত্যু হয়েছে ফারুখাবাদে পণবন্দিকারী সুভাস বথামের। বৃহস্পতিবার ফারুখাবাদে ২০টির বেশি শিশুকে পণবন্দি করে পুলিসের সঙ্গে লড়াই চালায় খুনের আসামি।

শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ এটিএস-এর গুলিতে মৃত্যু হয়েছে ফারুখাবাদে পণবন্দিকারী সুভাস বথাম ও তার স্ত্রীর। বৃহস্পতিবার ফারুখাবাদে ২৩ টি শিশুকে পণবন্দি করে পুলিসের সঙ্গে লড়াই চালায় খুনের আসামি। ফারুকাবাদের মহম্মদাবাদ কাঠারিয়া গ্রামে একটি বাড়িতে সবাইকে আটকে রাখা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি নিজের মেয়ের জন্মদিনের নাম করে শিশুদের নিমন্ত্রণ করেছিল।

গুলিতে মৃত্যু পণবন্দিকারী ও তার স্ত্রীর

কানপুরের আইজি মোহিত আগরওয়াল জানিয়েছেন, অভিযুক্ত বথামের মৃত্যু হয়েছে গুলিতে। পাশাপাশি তার স্ত্রীরও মৃত্যু হয়েছে। অতিরিক্ত মুখ্যসচিব(স্বরাষ্ট্র) অবনীশ অবস্থি এই মৃত্যুর খবর স্বীকার করে নিয়ে জানিয়েছেন, শিশুদের উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কাজে সফলতার জন্য উত্তর প্রদেশ পুলিশকে ১০ লক্ষ টাকা পুরস্কার কথা ঘোষণা করেছেন।

শিশুদের আমন্ত্রণ করা হয়েছিল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুভাস বথাম নিজের মেয়ের জন্মদিনের কথা বলে, বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল শিশুদের। এরপরেই তাদের পণবন্দি করা হয়। স্থানীয় মানুষ ওই বাড়ির দরজা খোলার চেষ্টা করলে, গুলি চালাতে শুরু করে অভিযুক্ত ব্যক্তি। গুলিতে আহত হন ৩ পুলিশকর্মী এবং এক স্থানীয় বাসিন্দা আহত হন। বাড়ির জানলা দিয়ে অভিযুক্ত ব্যক্তি বম্ব ছোড়ে বলেও জানা গিয়েছে।

জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী

শিশুদের পণবন্দি করার খবর পেয়েই প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন। সেখানেই পুলিশকর্তাদের পণবন্দি করা শিশুদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উত্তরপ্রদেশ এটিএস-এর অভিযান

উত্তর প্রদেশ পুলিশের এডিজি আইনশৃঙ্খলা পিভি রামশাস্ত্রী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি খুনে আসামী, জামিনে ছিলেন। তাকে বাগে আনতে অভিযান চালায় এটিএস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+