Ayodhya Ram Temple: আগামী ১০ বছরে বদলে যাবে অযোধ্যা, কীভাবে সেজে উঠবে যোগী রাজ্যের এই শহর?
Ayodhya Ram Temple: নতুন বছরের শুরুতেই উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। ২২ জানুয়ারির আগে এস মাসও সময় বাকি নেই, অযোধ্য জুড়ে এখন থেকেই যেন উৎসবের প্রস্তুতি। রাম মন্দিরকে কেন্দ্র করে ঢেলে সেজে উঠছে উত্তর প্রদেশের এই শহর। আগামী দশ বছরের মধ্যে মোট ৮৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে এই পূণ্য ভূমিতে।
রাম মন্দিরকে কেন্দ্র করে দেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসাবে অযোধ্যাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী মাসে উদ্বোধনের পর প্রতিদিন গড়ে তিন লক্ষ ভক্ত সমাগম হবে বলেই আশা করা হচ্ছে এই শহরে। শুধু দেশ নয় একইসঙ্গে বিদেশ থেকে নাগরিকরা আসবনে রাম মন্দির দর্শনে। তাই শহরের পরিকাঠামোকেও ঢেলে সাজানো হচ্ছে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনের প্রকাশিত তথ্য অনুিসারে, রাম মন্দিরকে কেন্দ্র করে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। এই শহরকে গ্লোবাল ট্যুরিজিম সেন্টারে পরিণত করাই লক্ষ্য। পাশাপাশি দেশের সাংস্কৃতিক পীঠস্থান হিসাবেও অযোধ্যাকে গড়ে তুলতে তৎপর যোগী এবং মোদী সরকার।অযোধ্যা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে একগুচ্ছ উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্থপতিকার দিকশু কুকরেজা এই প্রকল্পের গভীরভাবে জড়িত। তিনি বলেন, '২১ শতকের অন্যতম আধুনিক শহর হিসাবে অযোধ্যাকে গড়ে তোলা হবে। সেখানে ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধন ঘটবে। একইসঙ্গে ঐতিহ্য ও ইতিহাসের উদযাপনও হবে।
একইসঙ্গে তিনি আরও উল্লেখ করেছেন, 'এখানকার স্থায়ী বাসিন্দাদের যাতে কোনও সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য রেখেই সাজানো হবে শহরকে। সেইসঙ্গে এই শহরে আগত পর্যটকরাও যাতে আধুনিক পরিষেবা পান সেটাও নিশ্চিত করা হবে। সব থেকে বেশি জোর দেওয়া হবে পর্যটন শিল্পে। কারণ দেশ বিদেশের পর্যটকরা এখানে আসবেন।'
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। তবে মন্দিরের সম্পূর্ণ নির্মাণকাজ এখনও শেষ হয়নি। ২২ জানুয়ারি আপাতত রাম মন্দিরের গর্ভগৃহেরই উদ্বোধন হবে। ১৫ জানুয়ারি থেকেই রাম মন্দিরে পূজা-অর্চনা শুরু হয়ে যাবে। ২২ জানুয়ারি দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিটের মধ্যেই মন্দিরের গর্ভগৃহে মূর্তি প্রতিষ্ঠা হবে।












Click it and Unblock the Notifications