রাজ্যসভার বিভিন্ন প্যানেলে ভাইস প্রেসিডেন্টের আধিকারিক! তীব্র কটাক্ষ বিরোধীদের

রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়, তাঁর আটজন আধিকারিককে রাজ্যসভার বিভিন্ন হাউস কমিটিতে রেখেছেন।

ঐতিহ্য অনুসরণ না করে নিজের বেশ কয়েকজন আধিকারিককে রাজ্যসভার বিভিন্ন হাউস কমিটিতে নিয়োগের অভিযোগ উঠল চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কংগ্রেস নেতা অভিযোগ করেছেন, এটা করা হয়েছে, বিভিন্ন কমিটির ওপরে নজরদারি করার জন্য। যা বর্তমান ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

 রাজ্যসভার বিভিন্ন প্যানেলে ভাইস প্রেসিডেন্টের স্টাফ! তীব্র কটাক্ষ বিরোধীদের

রাজ্যসভায় বিভিন্ন কমিটির কাজকর্ম এবং আলোচনা নিয়ে রাজ্যসভার মহাসচিবকে অবগত করেন যাঁরা, তাঁদেরকে নিয়োগ করেন রাজ্যসভার চেয়ারপার্সন অর্থাৎ উপরাষ্ট্রপতি। একটি সাধারণ পুল থেকে সরকারি আধিকারিকদের নিয়োগ করা হয়।
এদিন রাজ্যসভার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটজন নতুন আধিকারিককে রাজ্যসভার অধীনে থাকা ২০ টি স্থায়ী কমিটির সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে নতুন যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে নতুন নিয়োগ হওয়া আধিকারিকরা থাকবেন বর্তমানে থাকা আধিকারিকদের ওপরে। জুনিয়র এইসব আধিকারিকরা কমিটিগুলির কাজে সহায়তা করবেন বলে জানানো হয়েছে।

তবে রাজ্যসভার চেয়ারম্যানের এই কাজের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। এইধরনের কোনও নজির নেই বলেও দাবি করেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, চেয়ারপার্সন তাঁর অধীনে থাকা আধিকারিকদের নিয়োগ করে, বিভিন্ন কমিটির কাজের ওপরে নজর রাখার চেষ্টা করছেন।
কংগ্রেস বলছে, এর থেকে পরিষ্কার, বর্তমান ব্যবস্থায় আধিকারিকদের ওপরে তাঁর আস্থা নেই। তৃণমূলের তরফে বলা হয়েছে ২০১৪ সালে যেখানে ৬৭ সতাঁশ বিল যাচাই করা হত, এখন তা ১৪ শতাংশে নেমে এসেছে। তারা আরও বলেছে, ধনখড়ের আগে রাজ্যসভার চেয়ারপার্সন থাকা বেঙ্কাইয়া নাইডুর সময়ে ২৬৭ ধারার অধীনে কোনও আলোচনা করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+